আরও সস্তা হল Redmi Go; নতুন দাম দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Rajit Das, আপডেট: 25 জানুয়ারী 2020 15:00 IST
হাইলাইট
  • 300টাকা পর্যন্ত সস্তা হল Redmi Go
  • 4,299 টাকা থেকে Redmi Go-এর দাম শুরু হচ্ছে
  • Amazon ও Mi.com থেকে ইতিমধ্যেই নতুন দামে বিক্রি শুরু হয়েছে Redmi Go

গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Go

ভারতে আরও সস্তা হল Xiaomi -র সবথেকে কম দামের স্মার্টফোন Redmi Go। সম্প্রতি এই ফোনের দাম 300 টাকা পর্যন্ত কমিয়েছে চিনের কোম্পানিটি। এর ফলে 4,299 টাকা থেকে Redmi Go-এর দাম শুরু হচ্ছে। 2019 সালের মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Go। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে। Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Qualcomm Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।

Redmi Go এর দাম

8GB স্টোরেজে Redmi Go এর দাম 4,499 টাকা থেকে কমে 4,299 টাকা হয়েছে। 16 GB স্টোরেজে এই ফোনের দাম 4,799 টাকা থেকে কমে 4,499 টাকা হয়েছে। Amazon ও Mi.com থেকে ইতিমধ্যেই নতুন দামে বিক্রি শুরু হয়েছে Redmi Go।

Redmi Go স্পেসিফিকেশন

Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.