কবে লঞ্চ হবে Redmi K30 আর Redmi K30 Pro?

চলতি বছরেই Redmi K30 লঞ্চ হলেও আগামী বছর লঞ্চ হতে পারে Redmi K30 Pro। Redmi K30 ফোনে 5G কানেক্টিভিটি থাকছে। Redmi K20 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল। তবে Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।

কবে লঞ্চ হবে Redmi K30 আর Redmi K30 Pro?

Redmi K30 ফোনে 5G কানেক্টিভিটি থাকছে

হাইলাইট
  • Redmi K30 আর Redmi K30 Pro ফোনে 5G সাপোর্ট থাকছে
  • হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে
  • Redmi K30 ফোনে MediaTek Helio M70 চিপসেট থাকতে পারে
বিজ্ঞাপন

চলতি বছরেই লঞ্চ হতে পারে Redmi K30। এই বছরের শুরুতে মিডরেঞ্জ সেগমেন্টে বাজারে এসেছিল Redmi K20। সেই ফোনের উত্তরসূরি Redmi K30। চলতি বছরেই Redmi K30 লঞ্চ হলেও আগামী বছর লঞ্চ হতে পারে Redmi K30 Pro। Redmi K30 ফোনে 5G কানেক্টিভিটি থাকছে। Redmi K20 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল। তবে Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। Samsung Galaxy S10 সিরিজের ফোনে একই ধরনের ডিসপ্লে ব্যবহার হয়েছিল।

সম্প্রতি সুধাংশু আমভোরে জানিয়েছেন চলতি বছরেই লঞ্চ হতে পারে Redmi K30। অন্যদিকে 2020 সালে লঞ্চ হবে Redmi K30 Pro। যদিও ঠিক কবে এই ফোনগুলি বাজারে আসবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

ইতিমধ্যেই Redmi প্রধান লু ওয়েইবিং সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন Redmi K30 ফোনে 5G কানেক্টিভিটি থাকবে। চলতি বছর মে মাসে লঞ্চ হয়েছিল Redmi K20 আর Redmi K20 Pro। এই সিরিজের প্রথম আপগ্রেড হিসাবে লঞ্চ হবে Redmi K30 আর Redmi K30 Pro।

যদিও Redmi K30 ফোনে কোন চিপসেট ব্যবহার হবে জানা যায়নি। এই মুহূর্তে খুব অল্প সংখ্যক চিপসেটে 5G কানেক্টিভিটি রয়েছে। এর মধ্যে অন্যতম MediaTek Helio M70। চলতি বছর মে মাসে এই চিপসেট লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন:

এসে গেল Huawei Y9s, নতুন ফোনের ফিচারগুলি দেখে নিন

প্রথম ঝলকেই চমক! Vivo S5 ফোনে কী কী থাকছে?

নতুন রঙে বাজারে এল Redmi Note 8 Pro

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »