MIUI 11 আপডেট পেল Redmi Note 5 Pro, সঙ্গে এল একগুচ্ছ নতুন ফিচার

Redmi Note 5 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করল। একই সাথে এই ফোনে এসেছে অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। MIUI 11 আপডেটের হাত ধরে  Redmi Note 5 Pro ফোনে পৌঁছল ডার্ক মোড।

MIUI 11 আপডেট পেল Redmi Note 5 Pro, সঙ্গে এল একগুচ্ছ নতুন ফিচার

Xiaomi Redmi Note 5 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছে গেল

হাইলাইট
  • MIUI 11 এর সঙ্গে এই ফোনে অক্টবর মাসের সিকিউরিটি প্যাচ পৌঁছেছে
  • MIUI v11.02.0 PEIMIXM আপডেটের সাইজ 622MB
  • ধাপে ধাপে সব ফোনে এই আপোডেট পৌঁছে যাবে
বিজ্ঞাপন

Redmi Note 5 Pro ফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করল। একই সাথে এই ফোনে এসেছে অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। MIUI 11 আপডেটের হাত ধরে  Redmi Note 5 Pro ফোনে পৌঁছল ডার্ক মোড। চলতি মাসে কোম্পানির বিভিন্ন ফোনে MIUI 11 আপডেট পাঠানোর ঘোষণা করেছিল Xiaomi। ইতিমধ্যেই Redmi K20, Redmi Note 7 Pro, Redmi Note 7, Redmi Note 7S, Poco F1,  Redmi 7 আর Redmi Y3 ফোনে এই আপডেট পৌঁছনোর খবর এসেছে। এবার Xiaomi -র অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 5 Pro ফোনে পৌঁছল MIUI 11।

Settings > About phone > System update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করা যাবে। Redmi Note 5 Pro ফোনে MIUI v11.02.0 PEIMIXM আপডেটের সাইজ 622MB। যদিও সাম্প্রতিকতম আপডেটের পরেও Redmi Note 5 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এখনই সব Redmi Note 5 Pro ফোনে এই আপডেট না পৌঁছলেও ধাপে ধাপে সব ফোনে MIUI 11 পাঠিয়ে দেবে Xiaomi।

চলতি মাসে Xiaomi জানিয়েছিল অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছাতে শুরু করবে। ধাপে ধাপে কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে এই আপডেট পাঠাবে Xiaomi। প্রথম ধাপে MIUI 11 আপডেট পাবেন Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro গ্রাহকরা। 22-31 অক্টোবরের মধ্যে এই ফোনগুলিতে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।

Xiaomi জানিয়েছিল দ্বিতীয় ধাপে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 আর Mi Max 2 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। 4-12 নভেম্বরের মধ্যে এই ফোনগুলিতে লেটেস্ট আপডেট পাঠিয়ে দেবে Xiaomi। 13-29 নভেম্বরের মধ্যে Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।

আরও পড়ুন:

ইন্টারনেটে দেদার বিকোচ্ছে 13 লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য

10,000 টাকা দামে চাই ভালো ক্যামেরা, ব্যাটারি আর পারফর্মেন্স? সেরা ফোনগুলি দেখে নিন

WhatsApp থেকেই হবে পেমেন্ট! কী বললেন মার্ক জাকারবার্গ?

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and vivid display
  • Good build quality
  • Competent cameras
  • Great value
  • Bad
  • Fast charger not bundled
  • Lacks USB Type-C
  • Preinstalled bloatware
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »