আগামী তিন দিন যখন খুশি কেনা যাবে Redmi Note 7 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুন 2019 09:03 IST
হাইলাইট
  • Redmi Note 7 Pro তে থাকছে Snapdragon 675 চিপসেট
  • 6GB RAM ভেরিয়েন্ট ওপেন সেলে বিক্রি শুরু হয়েছে
  • ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন

তিন দিনের জন্য ওপেন সেলে বিক্রি শুরু হল Redmi Note 7 Pro। আপাতত শুধুমাত্র 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট ওপেন সেলে পাওয়া যাবে। 30 জুন পর্যন্ত চলবে এই সেল। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। মার্স মাসে এই ফোনের বিক্রি শুরু হয়। তখন থেকেই একের পর এক ফ্ল্যাশ সেলে এই ফোন বিক্রি হয়েছে। প্রতি সেলেই মুহুর্তে Redmi Note 7 Pro স্টক শেষ হয়েছে। Redmi Note 7 Pro ফোনের প্রধান আকর্ষন এই ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Sony IMX586 সেন্সর। OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনের ক্যামেরাতেও একই সেন্সর ব্যবহার হয়েছে। এছাড়াও Redmi Note 7 Pro ফোনে রয়েছে  শক্তিশালী  Snapdragon 675 চিপসেট।

সম্প্রতি ট্যুইটারে Redmi Note 7 Pro ফোন ওপেন সেলের ঘোষনা করেছে চিনের কোম্পানিটি। আপাতত তিন দিনের জন্য এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট ওপেন সেলে বিক্রি হবে। এই প্রথম ভারতে ফ্ল্যাশ সেলের বাইরে কেনা যাবে Redmi Note 7 Pro।

Advertisement

6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। তবে 4GB RAM ভেরিয়েন্ট ওপেন সেলে পাওয়া যাচ্ছে না।

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন

Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Advertisement

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.