Redmi Note 8 Pro সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 নভেম্বর 2019 12:49 IST
হাইলাইট
  • শুধুমাত্র MediaTek Helio G90T চিপসেটেই পাওয়া যাবে Redmi Note 8 Pro
  • Snadragon 730G চিপসেটে এই ফোন বাজারে আসবে না
  • এই কথা জানিয়েছেন লু ওয়েইবিং

Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে

গত সপ্তাহে একাধিক রিপোর্টে জানানো হয়েছিল Snapdragon 730G চিপসেট সহ নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi Note 8 Pro। সম্প্রতি Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়ে দিলেন অন্য চিপসেট ব্যবহার করে বাজারে আসছে না Redmi Note 8 Pro। অর্থাৎ শুধুমাত্র MediaTek Helio G90T চিপসেটেই পাওয়া যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন।

সম্প্রতি M1912G7BE আর M1912G7BC মডেল নম্বরে দুটি নতুন Xiaomi স্মার্টফোন সামনে এসেছিল। এক রিপোর্টে জানানো হয়েছিল এর মধ্যে একটি ফোন Snapdragon 730G চিপসেটের Redmi Note 8 Pro। অন্য এক রিপোর্টে জানানো হয়েছিল এই ফোন আসলে বহু প্রতীক্ষিত Poco F2।

Advertisement

Redmi Note 8 Pro এর দাম

Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম  15,999 টাকা। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

আরও পড়ুন:

লঞ্চের আগেই ফাঁস হল Realme 5s ফোনের স্পেসিফিকেশন

Advertisement

দেড়শো কোটির বেশি ডাউনলোড! ভারতে জনপ্রিয়তার শিখরে TikTok

ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.