লঞ্চ হল Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro। বৃহস্পতিবার ভারতে এই দুই ফোন নিয়ে এসেছে Xiaomi।
Redmi Note 9 Pro তে Snapdragon 720G চিপসেট রয়েছে
লঞ্চ হল Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro। বৃহস্পতিবার ভারতে এই দুই ফোন নিয়ে এসেছে Xiaomi। এই দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। Redmi Note 9 সিরিজের নতুন ফোনগুলিতে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। কানেক্টিভিটির জন্য USB Type-C পোর্ট থাকছে। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 128GB পর্যন্ত স্টোরেজে এই ফোনগুলি পাওয়া যাবে। Redmi Note 9 Pro Max -এ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে।
6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 14,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 18,999 টাকা। 25 মার্চ বিক্রি শুরু হবে Redmi Note 9 Pro Max।
অন্যদিকে 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 17 মার্চ থেকে কেনা যাবে Redmi Note 9 Pro। Amazon.in ও Mi.com থেকে এই দুই স্মার্টফোন কেনা যাবে। দেশের বিভিন্ন জনপ্রিয় রিটেলারের কাছ থেকেও পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
চলতি মাসেই লঞ্চ হবে Redmi K30 Pro! কী কী থাকছে?
ডুয়াল সিম Redmi Note 9 Pro Max -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।
বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ আগামী সপ্তাহে আসছে Samsung Galaxy M21
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
![]()
Redmi Note 9 Pro রে 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
Redmi Note 9 Pro -র পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
BGMI Redeem Codes (September 2026): How to Claim Bloodline Awakening Redeem Codes