জুন মাসে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন ফোন আনবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মে 2018 10:05 IST
হাইলাইট
  • নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রনপত্র পাঠালো Xiaomi
  • 7 জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এই লঞ্চ ইভেন্ট
  • Redmi Y2 ফোনটি লঞ্চ হতে পারে এই ইভেন্টে

ভারতে এই ডিভাইসের নাম হতে চলেছে Redmi Y2

ইতিমধ্যেই ভারতের এক নম্বর স্মার্টফোন কোম্পানির শিরোপা জিতে নিয়েছে Xiaomi। বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে চিনের এই স্মার্টফোনগুলি বিক্রি হচ্ছে হটকেকের মতো। আর এবার ভারতের বাজারে আরও দুটি নতুন মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানিটি। আগামী 7 জুন দিল্লিতে এক ইভেন্টের আয়োজন  করেছে Xiaomi। ইতিমধ্যেই সেই ইভেন্টের আমন্ত্রন পত্র পৌঁছেছে Gadgers 360 অফিসে। এই আমন্ত্রনপত্রে দেখা যাচ্ছে কটি ক্যামেরার ছবি। আর এই ছবি দেখেই অনুমান করা হচ্ছে এই ইভেন্টে Xiaomi লঞ্চ করতে পারে নিজেদের বাজেট স্মার্টফোন Redmi S2। ভারতে এই ডিভাইসের নাম হতে চলেছে Redmi Y2। গত বছরে লঞ্চ হওয়া সেলফি সেন্ট্রিক Redmi Y1 এর পরে এই ফোনের থাকবে আকর্ষনীয় ক্যামেরা ফিচার।
 
যদিও অফিশিয়াল ইনভাইটে ফোনের মডেল নাম সম্পর্কে কিছুই জানায়নি চিনের এই কোম্পানি। এই ইনভাইটের এক পাশে আছে একটি মানুষের মুখ আর অন্য পাশে রয়েছে একটি ক্যামেরা সেন্সার। এই ছবি দেখে মনে করা হচ্ছে এই ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
 
চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে এই দফোনটি। আর সেখানেই কোম্পানি জানিয়েছিল এটি Redmi ব্র্যান্ডের সেরা সেলফি ফোন। দুটি আলাদা ভেরিয়েন্টে চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। তবে চিনে এই ফোনের নাম Redmi S2। আর ভারতে এই ফোন লঞ্চ হবে Redmi Y2 নামে।
 
7 জুন এই একই ইভেন্টেই জানানো হবে নতুন এই ফোনের দাম। তবে চিনে Redmi S2 এর দামের সাথে তুলনা করে মনে করা হচ্ছে 15,000 টাকার নীচে দাম হবে নতুন এই সেলফি ফোনের।
 
প্রসঙ্গত চিনে Redmi S2 এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,600 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে চিনে খরচ হবে 1,299 ইউয়ান (প্রায় 13,700 টাকা)। শ্যাম্পেন গোল্ড, প্ল্যাটিনাম সিলভার ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে চীনে পাওয়া যাচ্ছে Redmi S2।

Redmi S2 স্পেসিফিকেশান



ডুয়াল সিম Redmi S2 তে রয়েছে Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। ফোনের উপরে রয়েছে একটি 5.99 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 625 চিপসেট 4GB RAM। ফোনের পিছনে রয়েছে একটি 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। আর রয়েছে 16MP সেলফি ক্যামেরা। যাবে থাকবে AI Portrait Mode, AI Smart Beauty, Front HDR, ও ফেস আনলক ফিচারফুলি। Redmi S2 এর ব্যাটারি 3080 mAh।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Redmi Y2, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.