পরবর্তী Redmi ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা, জানিয়ে দিল Xiaomi

সম্প্রতি এই Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এপ্রিলে লঞ্চ হওয়া Smasung Galaxy A80 ফোনে এই চিপসেট ব্যবহার হয়েছিল। যদিও এখনও ভারতে পৌঁছায়নি সেই স্মার্টফোন।

পরবর্তী Redmi ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা, জানিয়ে দিল Xiaomi

Photo Credit: Weibo/ Redmi

পরবর্তী Xiaomi ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

হাইলাইট
  • পপ-আপ সেলফি ক্যামেরা সহ ফোন আনছে Redmi
  • এই ফোনে থাকতে পারে Snapdragon 730 চিপসেট
  • Smasung Galaxy A80 ফোনে এই চিপসেট ব্যবহার হয়েছিল
বিজ্ঞাপন

ইতিমধ্যেই চিনের একাধিক কোম্পানির স্মার্টফোনে পপ-আপ ন্সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। OnePlus 7 Pro এর মতো প্রিমিয়াম ফোনেও এই ডিজাইন ব্যবহার হয়েছে। এবার পপ-আপ সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চের কথা জানিয়ে দিল Xiaomi। সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ করে চিনের কোম্পানিটি জানিয়ে দিয়েছে শিঘ্রই Redmi ব্র্যান্ডের অধীনে স্মার্টফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Redmi অফিশিয়াল ভিডিও প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়ে দিয়েছেন ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন। সম্প্রতি এই ট্যুইটে মনু জানিয়েছিলেন পরবর্তী Redmi ফোনে থাকছে Qualcomm Snapdragon 730 চিপসেট। গত সপ্তাহে তিনি এই ফোনের কথা উল্লেখ করেছিলেন বলে মনে করছেন টেক গুরুরা।

সম্প্রতি এই Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এপ্রিলে লঞ্চ হওয়া Smasung Galaxy A80 ফোনে এই চিপসেট ব্যবহার হয়েছিল। যদিও এখনও ভারতে পৌঁছায়নি সেই স্মার্টফোন।

অনেক দিন ধরেই ইন্টারনেটে একটি পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন লঞ্চের কানাঘুষো চলছিল। রিপোর্টে জানানো হয়েছিল Redmi 2 Pro নামে এই ফোন বাজারে আসবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »