ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi

iQOO 15, iQOO 15R, iQOO Neo 10, এবং Redmi Turbo 5-এর দাম ভারতে 10,000 টাকা পর্যন্ত বেড়েছে।

ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi

The Redmi Turbo 5 and iQOO 15 are both performance-centric phones

হাইলাইট
  • Redmi Turbo 5 ভারতে লঞ্চ হয়েছিল জুনে
  • iQOO 15 ফ্ল্যাগশিপ ফোনের দাম 10,000 টাকা বেড়েছে
  • র‍্যাম, মেমোরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির থামার লক্ষণ নেই
বিজ্ঞাপন

Redmi ও iQOO ভারতের বাজারে বেশ কিছু মডেলের দাম বাড়িয়েছে। ক্রেতাদের এখন 10,000 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হবে। ফলে গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ। এমনিতেই স্মার্টফোন মার্কেটে এখন ডামাডোল পরিস্থিতি। র‌্যাম, মেমোরি চিপ, এবং বিভিন্ন যন্ত্রাংশের দাম প্রতি মাসে বেড়েই চলেছে। যে ফোন 15 হাজারে বাজারে আসার কথা, তা লঞ্চ হচ্ছে দ্বিগুণ দামে। এই আবহে iQOO 15, iQOO 15R, iQOO Neo 10, এবং Redmi Turbo 5-এর মূল্যবৃদ্ধির কথা জানা গিয়েছে। কোন মডেলের দাম কত টাকা বাড়াল, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

iQOO 15, iQOO 15R, iQOO Neo 10 নতুন দাম

Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ফ্ল্যাগশিপ iQOO 15 মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 9,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন কিনতে 85,999 টাকা খরচ করতে হবে, যা আগে 76,999 টাকা ছিল। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 83,999 টাকা থেকে বেড়ে 93,999 টাকা হয়েছে। অর্থাৎ, টপ মডেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অঙ্ক 10,000 টাকা।

Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত iQOO 15R এর তিনটি মডেলেরই দাম বৃদ্ধি পেয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 53,999 টাকা খরচ হবে। আগের 49,999 টাকা থেকে দাম একলাফে 4,000 টাকা বেড়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য হল 59,999 টাকা। এটি এতদিন 54,999 টাকায় উপলব্ধ ছিল।

ডিভাইসের টপ 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের নতুন দাম 66,999 টাকা, যা আগে 61,999 টাকা ছিল। iQOO Neo 10 ফোনের দুই মডেলের দাম 2,000 টাকা বেড়েছে। হ্যান্ডসেটের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের নতুন দাম যথাক্রমে 43,999 টাকা এবং 48,999 টাকা হয়েছে। 

Redmi Turbo 5 নতুন দাম

Redmi Turbo 5 জুনে ভারতে এসেছিল। MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরযুক্ত এই ফোনের দাম 6,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে শাওমি। মূল্যবৃদ্ধির পর এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 41,999 টাকা ও 46,999 টাকা হয়েছে। পূর্ব দুই মডেলের দাম ছিল যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা। 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Brighter, smoother AMOLED display
  • Excellent all-round performance
  • Cleaner, refined software experience
  • Improved cameras
  • Solid battery life
  • Bad
  • Noticeably thick bottom bezel
  • Black levels are not deepest
  • Inconsistent low-light portraits
Display 6.85-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,440x3,168 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Outstanding performance for its price
  • Smooth 144Hz AMOLED display
  • Outstanding battery life and charging speeds
  • Long software support commitment
  • Bad
  • Average ultra-wide-angle camera
  • Some pre-installed apps remain
Display 6.59-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7600mAh
OS Android 16
Resolution 1260x2750 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim IP65-rated design
  • Bright 144Hz display with excellent touch sensitivity
  • Capable primary camera
  • Excellent battery life with very fast charging
  • Good gaming performance
  • Remains cool when stressed
  • Bad
  • Design could have been more exciting
  • Poor ultrawide camera performance
  • Ultrawide video capture limited to 1080p 30fps
  • Average low-light video recording
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 8s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB, 16GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 7000mAh
OS Android 15
Resolution 1260x2800 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  2. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  3. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  4. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  5. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  6. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  7. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  8. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  9. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  10. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »