48MP ক্যামেরা নিয়ে আসছে Redmi X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জানুয়ারী 2019 12:06 IST
হাইলাইট
  • 10 জানুয়ারি লঞ্চ হবে নতুন Redmi ফোন
  • JD.com এ নতুন Redmi X ফোনের দাম 9,999 ইউয়ান
  • এই ফোনের প্রধান আকর্ষন 48MP Sony IMX568 ক্যামেরা সেন্সার

JD.com এ নতুন Redmi X ফোনের দাম 9,999 ইউয়ান (প্রায় 1,02,300 টাকা)

Photo Credit: Weibo/ Lei Jun

10 জানুয়ারি লঞ্চ হবে নতুন Redmi ফোন। নতুন ফোন নিয়ে ধোঁয়াশা কাটছে না। লঞ্চের ঠিক আগে চিনের জনপ্রিয় এক ই-কমার্স ওয়েবসাইটে Redmi X নামে নতুন একটি ফোন দেখা গিয়েছে। এই লিস্টিং এ Redmi X ফোনের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। এছাড়াও শাওমি প্রধান লেই জুন পরবর্তী শাওমি ফোনের তিন টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro

JD.com এ নতুন Redmi X ফোনের দাম 9,999 ইউয়ান (প্রায় 1,02,300 টাকা)। নিঃসন্দেহে লঞ্চের আগে ফোনের আসল দাম গোপন রাখার জন্য এই দাম প্রকাশি করা হয়েছে। নতুন এই ফোনের নাম Redmi X। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন ফোনের নাম Redmi Note 7 অথবা Redmi Pro 2 হতে পারে।

আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও

JD.com এর লিস্টিং ছাড়াও শাওমি প্রধান সোশ্যাল মিডিয়াল এই ফোনের তিনটি ছবি প্রকাশ করেছেন। গোলাপী, কালো আর নীল রঙে ফোনগুলি দেখা গিয়েছে। এই ফোনের প্রধান আকর্ষন 48MP Sony IMX568 ক্যামেরা সেন্সার।

Advertisement

আরও পড়ুন: সস্তা হল Mi A2, কত দামে পাওয়া যাচ্ছে এই ফোন?

10 জানুয়ারি এক ইভেন্টে নতুন Redmi ফোন লঞ্চ হবে। সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেডিয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ঘোষণা করেছিলেম Xiaomi প্রধান লেই জুন।

আরও পড়ুন:  লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান

Advertisement

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে একই ইভেন্টে Redmi Note 7 লঞ্চ হবে। লঞ্চের সময় Redmi Note 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকবে শক্তিশালী Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। Slash Leaks এ প্রকাশিত পোস্টারে Redmi Note 7 কে সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টহাই নচ, আর ডুয়াল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে গ্রেডিএন্ট ফিনিশ। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Redmi Note 7।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi, Redmi Note 7, REdmi Pro 2, Redmi 7
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.