চলতি সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A50s

Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। তবে ঠিক কোন প্রসেসর ব্যবহার হয়েছে জানায়নি Samsung।

চলতি সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A50s

Samsung Galaxy A50s ফোনে Super AMOLED ডিসপ্লে থাকবে

হাইলাইট
  • 11 সেপ্টেম্বর Galaxy A সিরিজের নতুন ফোন লঞ্চ হবে
  • টিজার ভিডিও প্রকাশ করেছে Samsung
  • Samsung Galaxy A50s ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

11 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A50s। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ফোনের টিজার প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Samsung Galaxy A50s ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, Super AMOLED ডিসপ্লে। এর সাথেই লঞ্চ হতে পারে Galaxy A30s আর Galaxy A20s।

ট্যুইটারে প্রকাশিত টিজারে কীভাবে ভারতে Galaxy A সিরিজের স্মার্টফোনের বিবর্তন ঘটেছে তা দেখানো হয়েছে। টিজারে জানানো হয়েছে আর মাত্র দুই দিনের মধ্যে ভারতে আসবে Galaxy A সিরিজের নতুন স্মার্টফোন। তবে বুধবার ভারতে কোন স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি Samsung।

কয়েক দিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যাবেলে Samsung জানিয়েছে শিঘ্রই লঞ্চ হবে Galaxy A50s। একই সাথে ভারতে লঞ্চ হতে পারে Galaxy A30s আর Galaxy A20s। সম্প্রতি চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy A50s স্পেসিফিকেশন

Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। তবে ঠিক কোন প্রসেসর ব্যবহার হয়েছে জানায়নি Samsung। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Salaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Good photos in daylight
  • Useful software features
  • Bad
  • Underwhelming performance for the price
  • Weak camera performance in low light
  • Generic design, average build quality
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo
  2. Oppo Reno 16 ও Reno 16 Pro বাজার কাঁপিয়ে দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  3. Motorola-এর নতুন 5G বাজেট ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে
  4. Vivo Y600 Turbo দানবীয় ব্যাটারির সঙ্গে বাজারে এল, চার্জের চিন্তা এবার শেষ
  5. Oppo A6c ভারতে 15,000 টাকার নিচে লঞ্চ হবে, 7,000mAh ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন থাকবে
  6. Motorola Edge 70 Pro+ ভারতে 4 জুন লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন থাকছে
  7. Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল
  8. লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস, ক্যামেরা ও প্রসেসরে থাকছে বড় চমক
  9. Redmi Turbo 5 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, থাকবে বিশাল ব্যাটারি ও দমদার স্পিড
  10. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »