লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন

সামনে এল Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন। চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন

Photo Credit: TENAA

Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

হাইলাইট
  • Samsung Galaxy A20s ফোনে Snapdragon 450 চিপসেট থাকবে
  • থাকছে 4,000mAh ব্যাটারি আর 15W চার্জিং
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

Galaxy A সিরিজে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে Samsung। সম্প্রতি সামনে এসেছে Galaxy A50s ফোনের স্পেসিফিকেশন। এবার সামনে এল Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন। চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy A20s ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। বুধবার ভারতে Galaxy A20s আর Galaxy A50s লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

চলতি সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A50s

ট্যুইটারে সুধাংশু আমভোরে জানিয়েছেন Samsung Galaxy A20s ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। এই ফোনের ডিসপ্লেতে একটি LCD প্যানেল থাকবে। অন্যদিকে Galaxy A20 ফোনে  AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছিল।

Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। সাথে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে  512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

সুধাংশু জানিয়েছে Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফফি তোলার জন্য Galaxy A20s ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর।

Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A20s ফোনের আয়তন 163.31 x 77.52 x 7.9 মিলিমিটার। সবুজ, কালো আর লাল রঙে পাওয়া যাবে Galaxy A20s।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »