আকর্ষনীয় নতুন দুটি রঙে হাজির হল Samsung Galaxy A8s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ফেব্রুয়ারি 2019 15:54 IST
হাইলাইট
  • ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A8s
  • দুটি নতুন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন
  • ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা

Galaxy A8s এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8GB RAM

ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A8s। সম্পূর্ণ  নতুন ডিজানের ডিসপ্লের ব্যবহার হয়েছে এই স্মার্টফোনে। ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। নতুন ডিজাইনের ডিসপ্লে ছাড়াও Galaxy A8s এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8GB RAM। ভ্যালেন্টাইন্স ডে এর ঠিক আগে দুটি নতুন রঙে হাজির হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে নতুন রঙে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে।

নতুন রঙে গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে Galaxy A8s। 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।

 

আরও পড়ুন: Samsung Galaxy M10 বনাম Galaxy M20: দাম ও স্পেসিফিকেশান

 

আরও পড়ুন: ভারতে ধরাছোঁয়ার বাইরে এক নম্বরে Xiaomi, দুই নম্বরে Samsung

 

Samsung Galaxy A8s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Galaxy A8s ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।   Galaxy A8s ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছোট ছিদ্রের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 710 চিপসেট, 6GB/8GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Galaxy A8s এ থাকছে 24MP+5MP+10MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায়  24MP প্রাইমারি সেন্সারের সাথে থাকছে 10MP টেলিফটো ক্যামেরা আর 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে 24 MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক আর 3,400 mAh ব্যাটারি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.