20 লক্ষ Galaxy J8 আর Galaxy J6 বিক্রি হয়েছে বলে জানালো Samsung

ভারতে Galaxy J8 এর দাম 18,990 টাকা। অন্যদিকে 32GB Galaxy J6 এর দাম 13,990 টাকা আর 64GB Galaxy J6 এর দাম 15,990 টাকা।

20 লক্ষ Galaxy J8 আর Galaxy J6 বিক্রি হয়েছে বলে জানালো Samsung

Samsung Galaxy J8

বিজ্ঞাপন

 

ভারতে 20 লক্ষ Galaxy J8 আর Galaxy J6 ফোন  ইক্রি করেছে Samsung। সোমবার কোম্পানি জানিয়েছে ভারতবাসীর কাছে দারুন জনপ্রিয় হয়েছে কোম্পানির এই মিডরেঞ্জ ফোনগুলি। 22 মে ভারতে Galaxy J6 লঞ্চ হয়েছিল। অন্যদিকে ভারতে Galaxy J8 লঞ্চ হয় 28 মে।

“Galaxy J8 আর Galaxy J6 এর এই বিশাল সাফল্যে আমরা খুশি। গ্রাহকের কথা শুনে নিজেদের প্রোডাক্টে উন্নতি এনে এই সাফল্য এসেছে।” বলে জানিয়েছেন ভারতে Samsung এর ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ারসি।

এই দুটি ফোনের ইনফিনিটি ডিসপ্লে তে চ্যাট ওভার ভিডিও ফিচার গ্রাহকদের মধ্যে দাতুন জনপ্রিয় হয়েছে। কোম্পানি জানিয়েছে মোট গ্রাহকের 50 শতাংশ এই ফিচার নিয়মিত ব্যবহার করছেন।

“কোম্পানির Super AMOLED ডিসপ্লের মাধ্যমে Galaxy J8 আর Galaxy J6 ফোনে দারুন ভিউইং এক্সপেরিএন্স পাওয়া যাবে।” বলে জানিয়েছেন তিনি।

ভারতে Galaxy J8 এর দাম 18,990 টাকা। অন্যদিকে 32GB Galaxy J6 এর দাম 13,990 টাকা আর 64GB Galaxy J6 এর দাম 15,990 টাকা। এই দুটি ফোনেই কোম্পানির সিগনেচার ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার হয়েছে। এর ফলে ফোনের আকার বড় না হলেও এই ফোনে আগের থেকে 15 শতাংশ বড় ডিসপ্লে ব্যবহার করা গিয়েছে। Galaxy J8 আর Galaxy J6 ফোনদুটিতে রয়েছে Super AMOLED 18.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে।

Galaxy J8 এ একটি ডুয়াল ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। এর সাথেই ব্যবহার হয়েছে ‘লাইভ ফোকাস’ ফিচার। এর ফলে ছবির সামনে ফোকাস করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা সম্ভব হবে।

“ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে কোম্পানির J সিরিজের ফোনগুলি তৈরী করেছে Samsung। নতুন এই ফোনগুলি ভারতের আরও বেশি গ্রাহকের পছন্দের ডিভাইস হবে বলে আমরা আত্মবিশ্বাসী।”

2018 সালের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ভারতে 99 লক্ষ ফোন বিক্রি করেছে Samsung। এর ফলে বছরে প্রায় 50 শতাংশ ফোন বৃদ্ধি বেড়েছে কোরিয়ার এই কোম্পানির।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »