ইনিফিনিটি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy On8 (2018)

ভারতে Galaxy On8 (2018) এর দাম 16,990 টাকা। Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 6 আগস্ট থেকে Galaxy On8 (2018) বিক্রি শুরু হবে।

ইনিফিনিটি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy On8 (2018)

Galaxy On8 (2018) ফোনে একটি 6 ইঞ্চি Super AMOLED ‘ইনফিনিটি ডিসপ্লে’ থাকবে।

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Samsung Galaxy On8 (2018)
  • Galaxy On8 (2018) এর দাম 16,990 টাকা
  • এই ফোনে একটি 6 ইঞ্চি Super AMOLED ‘ইনফিনিটি ডিসপ্লে’ থাকবে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Samsung Galaxy On8 (2018)। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Samsung। Galaxy On8 (2018) এর দাম 16,990 টাকা 2016 সালের সেপ্টেম্বর মাসে ভারতে Galaxy On8 লঞ্চ করেছিল কোম্পানি। নতুন Galaxy On8 (2018) ফোনে একটি 6 ইঞ্চি Super AMOLED ‘ইনফিনিটি ডিসপ্লে’ থাকবে। এর সাথেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় ভালো ছবি তোলার ইন্য আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাহায্য নিয়েছে Samsung। এর সাথেই Galaxy On8 (2018) ফোনে থাকবে কোম্পানির চ্যাট ওভার ভিডিও ফিচার। এই ফিচারে ভিওদিও দেখার সময় Galaxy On8 (2018) ফোন থেকে চ্যাট করা যাবে।

Samsung Galaxy On8 (2018) এর দাম

ভারতে Galaxy On8 (2018) এর দাম 16,990 টাকা। Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 6 আগস্ট থেকে Galaxy On8 (2018) বিক্রি শুরু হবে। নো-কস্ট EMI অফারে Samsung-এর নতুন এই ফোন কেনা যাবে। কালো ও নীল রঙে Galaxy On8 (2018) লঞ্চ করেছে Samsung।

Samsung Galaxy On8 (2018) স্পেসিফিকেশান

ডুয়াল সিম Galaxy On8 (2018) তে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy On8 (2018) এ রয়েছে একটি 6 ইঞ্চি HD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। Galaxy On8 (2018) ফোনের ফিতরে থাকবে Snapdragon 450 চিপসেট 4GB RAM  আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Galaxy On8 (2018)  ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ ব্যবহার করেছে Samsung। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। ফোনের রিয়ার ডুয়াল ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ থাকবে। সেলফি তোলার জন্য Galaxy On8 (2018) ফোনের সামনে থাকবে একটি 16MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Galaxy On8 (2018) এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এর সাথেই থাকবে একটি 3500 mAh ব্যাটারি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
  • KEY SPECS
  • NEWS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.0
Resolution 720x1480 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  2. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  3. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  4. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  5. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  6. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
  7. Nothing Phone 4b লঞ্চের আগেই বড় তথ্য প্রকাশ্যে, Snapdragon প্রসেসরেই বাজি সংস্থার
  8. iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে
  9. Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
  10. Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »