বিক্রি শুরু হল Samsung Galaxy M21; লঞ্চ অফারে মিলবে বিশেষ ছাড়

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 মার্চ 2020 11:26 IST
হাইলাইট
  • দুপুর 12 টায় Samsung Galaxy M21 বিক্রি শুরু হবে
  • Amazon, Samsung.com থেকে পাওয়া যাবে
  • কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে

Samsung Galaxy M21 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে

গত সপ্তাহে লঞ্চ হয়েছিল Galaxy M21। সোমবার ভারতে এই ফোন বিক্রি শুরু করল Samsung। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। থাকছে Exynos 9611 চিপসেট, 6,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। Realme 6 ও Readmi Note 9 Pro কে টেক্কা দিতেই নতুন এই ফোন ভারতে নিয়ে এল Samsung।

Samsung Galaxy M21 -এর দাম

4GB RAM + 64GB স্টোরজে Galaxy M21 -এর দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 15,499 টাকা। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। সোমবার দুপুর 12 টায় Amazon.in থেকে এই ফোন বিক্রি শুরু হবে। 31 মার্চের আগে এই ফোন কিনলে 500 টাকা ছাড় দিচ্ছে Amazon।

Advertisement

Samsung Galaxy M21 স্পেসিফিকেশন

এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে One Ui 2.0 স্কিন চলবে। Galaxy M21-এ থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 20 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে Redmi K30 Pro; ফিচারগুলি দেখে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 6,000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 188 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Very good battery life
  • Decent performance
  • Bad
  • Spammy notifications
  • Below-average camera performance
  • Charging takes a long time
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 2340x1080 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.