এবার ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Vivo T3 Pro 5g ,ফোনটি আগামী 3 সেপ্টেম্বর দুপুর 12 টার পর থেকে ক্রয় করা যাবে

Android 14-ভিত্তিক Funtouch OS 14 সমর্থিত, উন্নতমানের আধুনিক সংস্করণের মাধ্যমে প্রকাশিত Vivo T3 pro 5g অ্যানড্রয়েড মোবাইল

এবার ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Vivo T3 Pro 5g ,ফোনটি আগামী 3 সেপ্টেম্বর দুপুর 12 টার পর থেকে ক্রয় করা যাবে

Photo Credit: Vivo

Vivo T3 Pro 5G is available in a Sandstone Orange colourway that has a vegan leather finish

হাইলাইট
  • Vivo T3 Pro 5G ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে
  • Vivo T3 Pro 5g ফোনটিকে Android 14-ভিত্তিক Funtouch OS 14-এর সাথে সাজানো হ
  • Vivo T3 Pro 5G ফোনটি 5,500mAh ব্যাটারি দ্বারা চালিত
বিজ্ঞাপন

Vivo T3 Pro 5g স্মার্টফোনটি বিগত মঙ্গলবার ভারতে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি কোয়ালকম-এর Snapdragon 7 Gen 3 চিপসেট প্রসেসর সহ 12জিবি RAM দ্বারা নির্মিত। এটি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দ্বারা সজ্জিত। ফোনটিতে একটি 5,500 mAh ব্যাটারী অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি 6.77 ইঞ্চির 3D বক্র Amoled স্ক্রিন দ্বারা সজ্জিত।এটির রিফ্রেশ রেট 120Hz এবং এটি সর্বোচ্চ 4,500 নিট উজ্জ্বলতা বহন করে।

উল্লেখযোগ্য ভাবে বলা যায়, ভারতে এই স্মার্টফোনটি উপস্থিত Vivo T3 5g সিরিজে যোগদান করেছে,যেটির মধ্যে Vivo কোম্পানীর Vivo T3 5g, Vivo T3 Lite 5g এবং Vivo T3x 5g স্মার্টফোনগুলি অন্তর্ভুক্ত আছে।

ভারতে Vivo T3 5g ফোনটির দাম এবং উপলব্ধতা:

ভারতে Vivo T3 Pro 5g ফোনটির 8 জিবিRAM+128 জিবি স্টোরেজের বিকল্পের মূল্য 24,999 টাকা,এবং 8 জিবি RAM ও 256 জিবি স্টোরেজে বিকল্পের মূল্য 26,999 টাকা।

গ্রাহকরা এই নতুন হ্যান্ডসেটটি সেপ্টেম্বরের 3 তারিখ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12 টার পর থেকে ক্রয় করতে পারবে। এটি ফ্লিপকার্ট এবং ভারতে Vivo কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।

বর্তমানে স্মার্টফোনটি বাজারে পান্না সবুজ (Emerald Green) এবং বেলেপাথর কমলা (Sandstone Orange) এই দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে।

Vivo T3 Pro 5G হ্যান্ডসেটটির বিভিন্ন বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

Vivo কোম্পানীর Vivo T3 Pro 5g স্মার্টফোনটি snapdragon 7 Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত।এটি Android 14-ভিত্তিক Funtouch OS 14 দ্বারা চালিত। হ্যান্ডসেটটি 120 HZ রিফ্রেস রেট যুক্ত একটি 6.77 ইঞ্চি ফুল HD+(1,080×2,392 পিক্সেল) 3D বক্র Amoled স্ক্রিন দ্বারা সজ্জিত। স্ক্রিনটি সর্বোচ্চ 4,500 নিট উজ্জ্বলতা প্রদান করে থাকে। এছাড়াও হ্যান্ডসেটটিতে সর্বোচ্চ 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Vivo T3 Pro 5G ফোনটি একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট বহন করে যার মধ্যে একটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত Sony IMX882 এর 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। এছাড়াও ফোনটির সামনের অংশে সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Vivo T3 pro 5g ফোনটি একটি 5,500 mAh ব্যাটারী দ্বারা চালিত। ফোনটি 80W এর তারযুক্ত চার্জিং ব্যাবস্থা সমর্থন করে। হ্যান্ডসেটটিতে বিভিন্ন সংযুক্তকরণের বৈশিষ্ট্যকে যুক্ত করা হয়েছে যেমন - 5g,4g LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.GPS এবং USB type C পোর্ট। নিরাপত্তার কথা বিবেচনা করে ফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সজ্জিত করা হয়েছে।

Vivo T3 pro 5g ফোনটিকে জল এবং ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং নির্মিত করা হয়েছে। নতুন ফোনটি বেলেপাথর কমলা রঙের বিকল্পটির মাপ 163.72 x 75.0 x 7.99 মিমি এবং ওজন 190 গ্রাম, এবং পান্না সবুজ বিকল্পের মাপ 7.49 মিমি এবং ওজন 184 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  2. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  3. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  4. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  5. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  6. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  7. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  8. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
  9. দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার
  10. বিশ্বের সবচেয়ে স্লিম 8000mAh ব্যাটারির কার্ভড ডিসপ্লে ফোন Tecno Pova Curve 2 5G লঞ্চ হল ভারতে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »