এবার স্মার্টফোন নিয়ে আসছে TikTok

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মে 2019 13:04 IST
হাইলাইট
  • নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ByteDance
  • TikTok এর মালিক চিনের ইন্টারনেট সার্ভিস কোম্পানি ByteDance
  • এই স্মার্টফোন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি

ByteDance এর সবথেকে জনপ্রিয় অ্যাপ TikTok

TikTok  এর মালিক চিনের ইন্টারনেট সার্ভিস কোম্পানি ByteDance। ইতিমধ্যেই TikTok সহ একাধিক ইন্টারনেট পরিষেবার সাফল্য পেয়েছে এই ফোম্পানি। বিশেষ করে ভারতে TikTok এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার হার্ডওয়্যার ব্যবসায় নাম লেখাতে চলেছে কোম্পানিটি। সূত্র মারফৎ জানা গিয়েছে এবার নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ByteDance। তবে এই স্মার্টফোন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।

ফাইনানসিয়াল টাইমসে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই স্মার্টফোন তৈরীর কাজ শুরু করে দিয়েছে চিনের কোম্পানিটি। TikTok ছাড়াও ByteDance এর অন্য জনপ্রিয় অ্যাপ হল Douyin। চিনে TikTok এর মতোই কাজ করে এই অ্যাপ। একই অ্যাপ হলে চিনের আইনি ফাঁক থেকে রেহাই পেতে আলাদা নামে চলে এই অ্যাপ। এছাড়াও রিপাবলিক ও টপবাজ এর মতো নিউজ কোম্পানির মালিকানাও চিনের কোম্পানিটির হাতে।

Advertisement

PhoneArena ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই স্মার্টফোনগুলিতে ByteDance এর সব অ্যাপ আগে থেকেই ইনস্টল হয়ে থাকবে। তুলনামুলক কম দামে বাজারে আসবে এই স্মার্টফোন। তরুন প্রজন্মের কথা মাথায় রেখেই এই ফোন নিয়ে আসতে চলেছে কোম্পানিটি।

সম্প্রতি The Verge এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Smartisan নামে একটি কোম্পানি অধিগ্রহন করেছে ByteDance। এই কোম্পানির মাধ্যমেই নতুন স্মার্টফোন তৈরী শুরু হয়েছে। সব স্মার্টফোনেই ব TikTok এর মতো অ্যাপ কাজ করে। তাই এই স্মার্টফোন গ্রাহকের পছন্দ হবে কী না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TikTok, Bytedance, Android
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.