Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল

Vivo T5 Lite 5G ভারতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 6,500mAh ব্যাটারি, ও 120Hz LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে।

Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল

Photo Credit: Vivo

Vivo T5 Lite 5G has a 50-megapixel camera on the back

হাইলাইট
  • Vivo T5 Lite 5G রান করে MediaTek Dimensity 6300 চিপসেটে
  • স্মার্টফোনটি 6,500mAh ব্যাটারি ও 44W ফ্ল্যাশচার্জের সঙ্গে এসেছে
  • Vivo T5 Lite 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Vivo T5 Lite 44W 5G বৃহস্পতিবার (জুলাই 16) ভারতে লঞ্চ হয়েছে। এটি ভিভোর নতুন বাজেট স্মার্টফোন যা 20,000 টাকার মধ্যে বাজারে পাওয়া যাবে। এই ফোনে শক্তিশালী 6,500mAh ব্লুভোল্ট ব্যাটারি, 44W ফ্ল্যাশচার্জ, এবং 50 মেগাপিক্সেল HD মেইন ক্যামেরা রয়েছে। Vivo T5 Lite 5G চলে MediaTek Dimensity 6000 সিরিজের প্রসেসরে। স্মার্টফোনে 12 জিবি ডাইনামিক র‍্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল), SGS ফাইভ-স্টার ও মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, 120Hz ডিসপ্লে, ও IP65 ওয়াটার প্রটেকশন রেটিং পাওয়া যাবে। চলুন ভিভোর নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

Vivo T5 Lite 5G দাম

Vivo T5 Lite 5G ভারতে 19,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেল 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 21,999 টাকা ও 24,999 টাকা। প্রতিটি ভ্যারিয়েন্টের সঙ্গে 1,500 টাকা কার্ড ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে স্টার্টিং প্রাইস 18,499 টাকায় নেমে আসবে।

ভিভোর নতুন ফোন ওয়েভ ব্লু এবং টোয়াইলাইট শ্যাডো কালার অপশনে উপলব্ধ হবে। সেল জুলাই 22 শুরু হচ্ছে। এটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, এবং নিকটবর্তী রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Vivo T5 Lite 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

Vivo T5 Lite 5G-এ 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট বা আই প্রোটেকশন সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ, স্ক্রিন থেকে ক্ষতিকর নীল আলোর নির্গমন কম হবে। ফোনে 5G + 5G ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই মোড আছে।

ছবি এবং ভিডিও তোলার জন্য, ভিভো ভি5 লাইট 5G ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, f/2.2 অ্যাপারচার-সহ একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

Vivo T5 Lite 5G রান করে MediaTek Dimensity 6300 চিপসেটে। এই 6 ন্যানোমিটার প্রসেসর 6 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি অব্দি বাড়ানো যাবে। ফোনে AI ক্রিয়েশন, Vivo ডকমাস্টার, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI ক্যাপশন, এবং AI স্ক্রিন ট্রান্সলেশনের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স আছে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel + 0.08-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »