আগামী বছর এই ফোনগুলি বিক্রি বন্ধ করে দেবে Vivo

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 ডিসেম্বর 2019 08:15 IST
হাইলাইট
  • অনলাইন ও অফলাইনে একই সাথে ফোন লঞ্চ করবে Vivo
  • কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের দামে সামঞ্জস্য থাকবে
  • অফলাইনে ফোন কেনার অভিজ্ঞতাকে আরও ভাল করতে চায় কোম্পানি

শুধুমাত্র অনলাইন মার্কেটের জন্য স্মার্টফোন লঞ্চ বন্ধ করবে Vivo

অফলাইন রিটেলারদের আবেদনে সাড়া দিয়ে 2020 সাল থেকে শুধুমাত্র অনলাইন বাজারের জন্য স্মার্টফোন লঞ্চ বন্ধ করবে Vivo। সম্প্রতি এক রিটেল পার্টনারদের এক চিঠিতে কোম্পানির সিইও জেরমি চেন জানিয়েছেন একই স্পেসিফিকেশনের ফোন একই দামে অনলাইন ও অফলাইনে বিক্রি করবে Vivo। Vivo ব্র্যান্ডের সব প্রোডাক্টে দামের সামঞ্জস্য বজার রাখা হবে।

“গ্রাহকের আনন্দ আমাদের কোম্পানির কেন্দ্রে রয়েছে। আমরা চাই আমাদের ব্যবসায় সহযোগী, কর্মী ও শেরায় হোল্ডাররা খুশী থাকুন।” বলেন চেন।

Advertisement

তিনি আরও বলেন “আমরা চাই গ্রাহক ফোন কেনার সময় অফলাইন রিটেলারদের কাছ থেকে আরও ভালো অভিজ্ঞতা পান।”

ইতিমধ্যেই Vivo-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন (AIMRA)। নতুন সিদ্ধান্তের জন্য AIMRA কে Vivo -র তরফ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে।

এছাড়াও সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung, Oppo ও Realme এর মতো কোম্পানিগুলি অনলাইন ও অফলাইনে একসাথে ফোন লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Oppo, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.