Vivo U20 বনাম Vivo U10: দাম ও ফিচারে কী পার্থক্য?

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Vivo U20। সেপ্টেম্বরে বাজারে এসেছিল U সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10। Vivo U10 ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার হয়েছিল। তবে Vivo U20 ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট।

Vivo U20 বনাম Vivo U10: দাম ও ফিচারে কী পার্থক্য?

Vivo U10 আর Vivo U20 ফোনে 5,000 mAh ব্যাটারি থাকছে

হাইলাইট
  • Vivo U20 is ফোনে Qualcomm Snapdragon 675 চিপসেট থাকছে
  • ীই ফোনে থাকছে শক্তিশালী 16MP রিয়ার ক্যামেরা
  • Vivo U10 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে
বিজ্ঞাপন

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Vivo U20। সেপ্টেম্বরে বাজারে এসেছিল U সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10। Vivo U10 ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার হয়েছিল। তবে Vivo U20 ফোনে রয়েছে Snapdragon 675 চিপসেট। এই দুই ফোনের পিছনেই তিনটি করে ক্যামেরা রয়েছে। Vivo U10 এর থেকে কতটা এগিয়ে Vivo U20? দেখে নিন।

Vivo U20 বনাম Vivo U10 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Vivo U20 এর দাম 10,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 11,990 টাকা খরচ হবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে U20।

Vivo U10 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 3GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,490 টাকা খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে Vivo U10 এর দাম 10,990 টাকা।

Vivo U20 বনাম Vivo U10 এর স্পেসিফিকেশন

Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.1  স্টোরেজ।

অন্যদিকে Vivo U10 ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U10 এর ভিতরে থাকছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

vivo

Vivo U20 ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে 

Vivo U10 ফোনের পিছনে তিনটিও ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সিং ক্যামেরা।

Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।

vivo

Vivo U10 ফোনের নীচে থাকছে Micro-USB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক আর স্পিকার গ্রিল 

অন্যদিকে Vivo U10 ফোনে কানেটিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ইলেকট্রিক ব্লু আর থান্ডার ব্ল্যাক কালাতে এই ফোন লঞ্চ করছে Vivo। Vivo U10 এর ওজন 190.5 গ্রাম।

আরও পড়ুন:

Realme 5 ফোনের থেকে Realme 5s ফোনে আলাদা কী থাকছে?

Redmi Note 8 বনাম Realme 5s: দাম ও ফিচারে এগিয়ে কোনটা?

108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  2. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  3. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  4. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  5. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  7. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
  8. Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
  9. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  10. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »