Vivo X200T অসাধারণ ফিচার্সের সাথে আসছে, লঞ্চের আগেই দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 জানুয়ারী 2026 16:58 IST
হাইলাইট
  • Vivo X200T ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হবে
  • ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে
  • Vivo X200T শক্তিশালী 6,200mAh ব্যাটারির সাথে আসছে

Vivo X200T is said to feature a Zeiss-branded triple rear camera setup

Photo Credit: X/Abhishek Yadav

গত বছর Vivo, OnePlus, Oppo, iQOO এর মতো ব্র্যান্ডরা যে সব প্রিমিয়াম স্মার্টফোন ভারতে এনেছে, সেগুলোর সবকটি ধরাছোঁয়ার বাইরে। তবে কিছুটা আশার সঞ্চার ঘটিয়ে Vivo X200T খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এই ফ্ল্যাগশিপ ফোনের দাম হাতের নাগালের মধ্যে রাখতে পারে কোম্পানি। অফিসিয়াল লঞ্চের আগেই অনলাইনে ফোনটির দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ও কালার অপশন ফাঁস হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন প্রকাশ্যে চলে এসেছে। Vivo X200T মডেলে তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। ক্যামেরা সেটআপটি Zeiss টিউন করেছে।

Vivo X200T ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

টেক ব্লগার অভিষেক যাদব দাবি করেছেন যে, Vivo X200T ভারতে দু'টি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে৷ বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 59,999 টাকা হবে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 69,999 টাকা রাখবে কোম্পানি। এটি ব্ল্যাক ও পার্পল কালার অশপনে কেনা যাবে।

Advertisement

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো এক্স200টি ফোনের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করবে। ফোনটি MediaTek Dimensity 9400+ চিপসেট দ্বারা চালিত হবে। এই ফ্ল্যাগশিপ প্রসেসর TSMC এর থার্ড জেনারেশন 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। চিপটি ফোনের LPDDR5X Ultra র‍্যাম ও UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Vivo X200T ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss সুপার ফটো সেন্সিটিভ প্রাইমারি ক্যামেরা (Sony LYT-702), 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (Sony LYT-600) থাকবে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনের ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেন্সর মিলবে।

ভিভোর আসন্ন ফোনে 6,200mAh ব্যাটারি থাকবে, যা 90W ওয়্যার্ড চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা থাকবে। এর উপর Origin OS কাস্টম স্কিন পাওয়া যাবে। সংস্থা পাঁচটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর সিকিরিটি আপডেট প্রদান করবে।

Advertisement

এছাড়াও, Vivo X200T এর অন্যান্য ফিচার্সের মধ্যে IP68 + IP69 জল এবং ধুলো রোধী রেটিং, 3D ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, eSIM সাপোর্ট, Wi-Fi 7, ইউএসবি টাইপ সি পোর্ট, 4,500 বর্গ মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  2. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  3. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  4. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  5. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  6. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  7. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  8. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  9. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  10. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.