আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স

Vivo Y400 5G এর AMOLED ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স

Photo Credit: Vivo

Vivo Y400 Pro 5G জুন 20 ভারতে লঞ্চ হয়েছিল

হাইলাইট
  • Vivo Y400 5G মিড-রেঞ্জে ভারতে আসবে
  • ফোনটি আগস্টে দুটি কালার অপশনে লঞ্চ হবে
  • ভিভো এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Vivo Y400 5G আগস্ট মাসে ভারতে আসছে। সাম্প্রতিক সময়ে, প্রিমিয়াম থেকে শুরু করে বাজেট ও মিড-রেঞ্জে একের পর এক স্মার্টফোন বাজারে আনছে ভিভো। গত মাসে দেশে লঞ্চ হয়েছে Vivo Y400 Pro। এবার স্ট্যান্ডার্ড মডেলটি উন্মোচনের তোড়জোড় শুরু করেছে চাইনিজ সংস্থাটি। Vivo Y400 5G আগামী মাসে একজোড়া কালার অপশনে প্রকাশ হবে বলে জানা গিয়েছে। ফোনটির দাম এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এটি প্রো ভেরিয়েন্টের তুলনায় সস্তায় বিক্রি হবে এবং মিড-রেঞ্জ সেগমেন্টে প্রতিদ্বন্দিতা করবে। তবে স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি ভিভো।

ভারতে Vivo Y400 5G এর দাম

91Mobiles তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে, Vivo Y400 5G এর দাম ভারতে 20,000 টাকার মধ্যে থাকবে। স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, Vivo Y400 Pro 5G মডেলটির বেস ভেরিয়েন্টের ভারতে 24,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে।

অন্যদিকে, একই পরিমাণ র‍্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা রাখা হয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে, প্রো মডেলের থেকে Y400 5G এর দাম অনেকটাই কম হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ফোনটি অলিভ গ্রিন এবং গ্ল্যাম হোয়াইট রঙে পাওয়া যাবে। বর্তমানে Y400 Pro 5G ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল রঙে কেনার জন্য উপলব্ধ।

Vivo Y400 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ওয়াই400 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী, এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ AMOLED ডিসপ্লের সাথে আসবে। হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা রাখা হতে পারে। নন-প্রো মডেল হওয়ার কারণে Y400 Pro 5G এর তুলনায় কিছুটা কম পারফরম্যান্স ও ফিচার্স পাওয়া যাবে। উল্লেখ্য, প্রো মডেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

এদিকে, Vivo T4R 5G দেশের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লের স্মার্টফোন হিসেবে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটি Vivo T4 সিরিজের পঞ্চম মডেল হবে৷ একটি ব্যানার বিজ্ঞাপনে ফোনটির পাতলা ডিজাইনের একঝলক দেখানো হয়েছে। ফোনটির দাম 15,000 থেকে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। কার্ভড এজ থাকার কারণে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। এটি ভারতে ভিভোর পোর্টফোলিওতে T4x এবং T4 5G মডেল দুটির মধ্যে অবস্থান করবে ও MediaTek Dimensity 7400 চিপসেটে চলবে। এতে জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »