17 মিনিটে চার্জ হবে 4,000 mAh ব্যাটারি, প্রযুক্তি নিয়ে এল Xiaomi

মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারির Xiaomi ফোন সম্পূর্ণ চার্জ হতে দেখা গিয়েছে। একই সময়ে Oppo Super VOOC চার্জার ব্যবহার করে 3,700 mAh ব্যাটারির Oppo স্মার্টফোন মাত্র 65 শতাংশ চার্জ হয়েছে।

17 মিনিটে চার্জ হবে 4,000 mAh ব্যাটারি, প্রযুক্তি নিয়ে এল Xiaomi

100W সুপার চার্জ টার্বো প্রযুক্তি ব্যবহার করে 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি চার্জ করা যাবে

হাইলাইট
  • 100W সুপার চার্জ টার্বো প্রযুক্তি নিয়ে এল Xiaomi
  • মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি চার্জ করা যাবে
  • Redmi ফোনে এই প্রযুক্তি ব্যবহার হবে
বিজ্ঞাপন

100W সুপার চার্জ টার্বো প্রযুক্তি নিয়ে এল Xiaomi। নতুন প্রযুক্তি ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি চার্জ করা যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই চার্জার ব্যবহার করে ফোন চার্জ করার একটি ভিশিও শেয়ার করেছেন Xiaomi প্রধান লিন বিন।

ভিডিওতে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারির Xiaomi ফোন সম্পূর্ণ চার্জ হতে দেখা গিয়েছে। একই সময়ে Oppo Super VOOC চার্জার ব্যবহার করে 3,700 mAh ব্যাটারির Oppo স্মার্টফোন মাত্র 65 শতাংশ চার্জ হয়েছে। লিন  জানিয়েছেন ইতিমধ্যেই কোম্পানির একাধিক ফোনে নতুন ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করে কবে নতুন স্মার্টফোন বাজারে আসবে তা জানায়নি Xiaomi। Redmi প্রধান ওয়েবিং জানিয়েছেন ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন তৈরীর কাজ শুরু করেছে Redmi। তবে কবে সেই ফোন বাজারে আসবে জানা যায়নি।

সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গিয়েছিল ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 855 চিপসেট ব্যবহার করে ফওন তৈরী করছে Redmi। সেই ফোনেই সম্ভবত এই প্রযুক্ত ব্যবহার হতে চলেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »