144MP ক্যামেরার স্মার্টফোন আনছে Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 এপ্রিল 2020 15:57 IST
হাইলাইট
  • 144 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে Xiaomi
  • Mi 10S Pro অথবা Mi CC10 Pro নামে এই ফোন বাজারে আসতে পারে
  • সম্প্রতি 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi

Xiaomi Mi Note 10 -এ 108 মেগাপিক্সেল ক্যামেরা ছিল

শীঘ্রই 144 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনতে পারে Xiaomi। Mi 10S Pro অথবা Mi CC10 Pro নামে এই ফোন বাজারে আসতে পারে। সম্প্রতি ট্যুইটারে এই খবর ফাঁস হয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। সম্প্রতি 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ Mi 10 ও Mi 10 Pro লঞ্চ করেছিল বেজিংয়ের কোম্পানিটি।

টিপস্টার সুধাংশু আমভোরে টুইটারে জানিয়েছেন, 144 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করছে Xiaomi। Mi 10S Pro অথবা Mi CC10 Pro নামে এই ফোন বাজারে আসতে পারে।

Mi 10 Pro ও Mi CC9 Pro তে 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। ফলে এই দুই সিরিজে ক্যামেরায় এই আপগ্রেড আসতে পারে। যদিও বেশি মেগাপিক্সেল ক্যামেরা মানেই সেরা ছবি তোলা যাবে এই ধারনা সঠিক নয়। তুলনামূলক কম মেগাপিক্সেল ক্যামেরায় Apple ও Google স্মার্টফোনের ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা সম্ভব।

লঞ্চের আগেই ফাঁস হল Honor 30 -র ক্যামেরা স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

যদিও 144 মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর সম্পর্কে কোন মন্তব্য করেনি Xiaomi। কবে এই ক্যামেরার স্মার্টফোন বাজারে আসবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Mi 10S Pro, Xiaomi Mi CC10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  2. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  3. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  4. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  5. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  6. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  7. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  8. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  9. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  10. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.