লেটেস্ট চিপসেট সহ শীঘ্রই লঞ্চ হবে Mi 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 ডিসেম্বর 2019 11:41 IST
হাইলাইট
  • Mi 10 ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে
  • Redmi K30 ফোনে থাকবে Snapdragon 765 চিপসেট
  • আগামী বছর দশটার বেশি 5G ফোন লঞ্চ করবে Xiaomi

Mi 10 ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট

Qualcomm Snapdragon Tech Summit 2019 ইভেন্টের প্রথম দিনেই তিনটি নতুন চিপসেট লঞ্চ করেছে Qualcomm। আগামী বছরের শুরুতেই এই চিপসেটগুলি ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ শুরু হবে। এই অনুষ্ঠান থেকে Xiaomi সহ প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান লিন বিন জানিয়েছেন Mi 10 ফোনে Snapdragon 865 চিপসেট ব্যবহার হবে। তিনি জানিয়েছেন শীঘ্রই এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। বিন আরও বলেন আগামী সপ্তাহে লঞ্চ হবে Redmi K30। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে।

যদিও Mi 10 ফোন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেননি বিন। শীঘ্রই এই ফোন লঞ্চের খবর ছাড়া তিনি জানিয়েছেন Mi 10 ফোনে Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট ব্যবহার হবে। Mi 10 ফোনের সাথেই লঞ্চ হবে Mi 10 Pro।

Advertisement

অন্যদিকে 10 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Redmi K30। এই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে। মঙ্গলবার এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এই প্রথম 5G কানেক্টিভিটি সহ মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করল মার্কিন কোম্পানিটি।

মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ তিনটি নতুন চিপসেট লঞ্চ করল Qualcomm। ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুন Snapdragon 865 চিপসেট। Snapdragon 855 আর Snapdragon 855+ চিপসেটের উত্তরসূরি Snapdragon 865 চিপসেটে থাকছে X55 5G মোডেম সাপোর্ট। আগের থেকে 25 গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে Snapdragon 865। 2020 সালের শুরুতে Xiaomi, Oppo ও ZTE ফ্ল্যাগশিপ ফোনে এই চিপসেট ব্যবহার হবে।

ফ্ল্যাগশিপ চিপসেট ছাড়াও মঙ্গলবার 5G কানেক্টিভিটি সহ দুটি নতুন মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। এই চিপসেট দুটি হল Snapdragon 765 আর Snapdragon 765G।

Advertisement

হাওয়াইয়ের মাউইতে Qualcomm Snapdragon Tech Summit 2019 ইভেন্টে যোগ দিতে Gadgets 360 প্রতিনিধির বিমান ভাড়া ও হোটেলের খরচ বহন করেছে Qualcomm।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.