ভারতে বিক্রি শুরু হল Mi 10; দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 মে 2020 10:11 IST

Mi 10

Photo Credit: Twitter / @XiaomiIndia

মে মাসের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Mi 10। অবশেষে ভারতে এই ফোন বিক্রি শুরু হল। Ammazon ও Mi.com থেকে পাওয়া যাচ্ছে Xiaomi'র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং।

Mi 10 5G-এর দাম 49,999 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 256GB স্টোরেজে এই ফোন কিনতে 54,999 টাকা খরচ হবে। কনটেনমেন্ট জোন ছাড়া, রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের গ্রাহকরা এই ফোন অর্ডার করতে পারবেন।

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  2. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  3. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  4. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  5. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  6. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  7. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  9. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  10. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.