Xiaomi Mi A2-এর সাথেই 24 জুলাই লঞ্চ হবে আরও একটি Xiaomi ফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2018 12:28 IST
হাইলাইট
  • Mi A2 এর সাথেই এই ইভেন্টে কোম্পানি Mi A2 Lite লঞ্চ করবে
  • পোল্যান্ডের এক রিটেল ওয়েবসাইটে এই দুটি মিডরেঞ্জ ফোন দেখা গিয়েছে
  • আগামী 24 জুলাই মাদ্রিদে গ্লোবাল ইভেন্টে লঞ্চ হবে Xiaomi-র নতুন ফোন

Photo Credit: SlashLeaks/ Arvind

 

আগামী 24 জুলাই মাদ্রিদে গ্লোবাল ইভেন্টে লঞ্চ হবে Xiaomi-র লেটেস্ট Android One ফোন Mi A2। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Mi A2 এর সাথেই এই ইভেন্টে কোম্পানি Mi A2 Lite লঞ্চ করবে। পোল্যান্ডের এক রিটেল ওয়েবসাইটে এই দুটি মিডরেঞ্জ ফোন দেখা গিয়েছে। আর সেই ওয়েবসাইট থেকেই এই দুটি ফোনের একাধিক বিবরন জানা গিয়েছে।

পোল্যান্ডের অনলাইন রিটেলার X-Com সাইটে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি দেখা গিয়েছে। ওয়েবসাইট থেকে এই ফোনের ছবি সরিয়ে নেওয়া হলেও Slashleaks এ এই ছবি প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে উল্লেখযোগ্যভাবে Mi A2 Lite ফোনটি দেখে হুবহু Redmi 6 Pro মনে হচ্ছে। দুটি ফোনেই ডিসপ্লে উপরে কালো নচ দেখা গিয়েছে। দুটি ফোনেই রয়েছে একটি 5.84 ইঞ্চি 19:9 ডিসপ্লে, একই রকমের অ্যান্টেনা। এছাড়াও রয়েছে 4000 mAh ব্যাটারি, Snapdragon 625 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Slashleaks এর এই রিপোর্টে জানানো হয়েছে Mi A2 Lite এ ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের রিয়ার ক্যামেরায় একটি 12MP ও একটি 5MP সেন্সার থাকবে। এর সাথেই Mi A2 Lite এ একটি 5MP সেলফি ক্যামেরা থাকবে। Mi A2 Lite ফোনের পিছনে Android One কথা লেখা থাকবে। Redmi 6 Pro ফোনটির নাম বদল করে Mi A2 Lite ফোন লঞ্চ করা হবে বলেই মনে করছেন টেক গুরুরা।

পোল্যান্ডের এই ওয়াবসাইটে জানানো হয়েছে 32GB Mi A2 আর 64GB Mi A2 Lite এর দাম হবে 999 পোল্যান্ড যলটি (প্রায় 18,400 টাকা)।

অন্যদিকে Mi A2 ফোনের একাধিক খবর ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে চিনের Mi 6X ফোনটির নাম বদলে Mi A2 ফোনটি লঞ্চ করবে Xiaomi। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এর সাথেই Mi A2 তে থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM, 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  2. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  3. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  4. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  5. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  6. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  7. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  8. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  9. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  10. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.