শিঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi Mi A2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2018 12:16 IST
হাইলাইট
  • Xiaomi Mi A2 একটি Android One স্মার্টফোন
  • গ্লোবাল লঞ্চ ইভেন্টে Mi A2 ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi
  • টুইটারে এই গ্লোবাল ইভেন্টের কথা জানিয়েছে Xiaomi

Photo Credit: GizmoChina/TENAA

 

খুব শিঘ্রই একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট আয়োজন করবে Xiaomi। গত বছর এই রকম এক গ্লোবাল লঞ্চেই কোম্পানির প্রথম Android One ফোন Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। চিনের Xiaomi Mi 5Xফোনটির নাম ও অপারেটিং সিস্টেমে বদল এনে এই ফোন লঞ্চ করেছিল কম্পানি। এই বছর এপ্রিল মাসে চিনে Mi 6X ফোনটি লঞ্চ করেছে Xiaomi। আর তাই মনে করা হচ্ছে এই গ্লোবাল লঞ্চ ইভেন্টে Mi A2 ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi।

টুইটারে এই গ্লোবাল ইভেন্টের কথা জানিয়েছে Xiaomi। তবে এই ইভেন্ট কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানায়নি কোম্পানি। Xiaomi এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পেরে কোম্পানির ফ্যানেদের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছে। গত বছর এই গ্লোবাল ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হয়েছিল। আশা করা হচ্ছে এই ইভেন্টের স্থান ও সময় শিঘ্রই জানাবে Xiaomi।

ইতিমধ্যেই একাধিকবার Xiaomi Mi A2 নিয়ে ইন্টারনেটে খবর ফাঁস হয়েছে। Xiaomi Mi 6X এর মতোই ডিজাইন থাকতে পারে Mi A2 তে। এক লিস্টিং এ Mi A2 এর 32GB ভেরিয়েন্টের দাম 289 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 19,800 টাকা), 64GB মডেলের দাম 329 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 22,500 টাকা) আর 128GB ভেরিয়েন্টের দাম 369 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 25,200 টাকা)।

Xiaomi Mi A2 এর সম্ভাব্য স্পেসিফিকেশান

Xiaomi Mi A2 একটি Android One স্মার্টফোন। তাই এই ফোনে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.