শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Mi Max 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 সেপ্টেম্বর 2018 08:47 IST
হাইলাইট
  • ভারতে নতুন Mi Max 3 লঞ্চ করতে চলেছে Xiaomi
  • শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যায়
  • শীঘ্রই চিনের বাইরে এই ফোন লঞ্চ হবে

আপাতত শুধুমাত্র চিনে Mi Max 3 পাওয়া যায়।

 

ভারতে নতুন Mi Max 3  লঞ্চ করতে চলেছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যায়। শীঘ্রই চিনের বাইরে এই ফোন লঞ্চ হবে। চিনের বাইরে যে দেশ গুলিতে  Mi Max 3 লঞ্চ হবে তার মধ্যে অন্যতম ভারত। সোমবার কোম্পানির টুইটার হ্যান্ডেলে এই ফোনের টিজার পোস্ট করা হয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে ভারতে এই ফোন লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। তবে ইতিমধ্যেই এই সিরিজের আগের দুটি ফোন  Mi Max আর Mi Max 2 ভারতে লঞ্চ করেছে কোম্পানি। তাই মনে করা হচ্ছে চিনের বাইরে এই ফোন লঞ্চ হলে তা ভারতে আসা শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement

Mi Max 3 এর দাম

চিনে Mi Max 3 এর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi Max 3 এর দাম 1,999 ইউয়ান (প্রায় 20,400 টাকা)। 

Mi Max 3 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Mi Max 3 তে Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলে। Mi Max 3 তে আছে একটি 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। Mi Max 3 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 636 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/ 6GB LDDR4X RAM আর Adreno 509 GPU।

ছবি তোলার জন্য Mi Max 3 তে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। Mi Max 3 এর সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

কানেক্টিভিটির জন্য Mi Max 3 তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এর সাথেই এই ফোনে সম্ভাব্য সব সেন্সার যোগ করেছে Xiaomi। Mi Max 3 এর বিশাল 6.9 ইঞ্চি স্ক্রিনের জন্য এই ফোনে থাকবে একটি বিশাল 5,500 mAh ব্যাটারি। এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য Mi Max 3 তে Quick Charge 3.0 18W চার্জিং সাপোর্ট থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.