ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 ডিসেম্বর 2018 13:32 IST
হাইলাইট
  • আগামী 24 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Xiaomi Play
  • Xiaomi Play তে থাকবে ছোট ডিসপ্লে নচ, ডুয়াল ক্যামেরা
  • Xiaomi Play ফোনে থাকবে Snapdragon চিপসেট

24 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi Mi Play

Photo Credit: Mi.com

মঙ্গলবার কোম্পানির পরবর্তী স্মার্টফোন লঞ্চের দিন জানিয়েছিল Xiaomi। আগামী 24 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Xiaomi Play। এবার এই ফোনের প্রথম টিজার লঞ্চ করল চিনের কোম্পানিটি। নতুন টিজারে দেখা গিয়েছে Xiaomi Play তে থাকবে ছোট ডিসপ্লে নচ, ডুয়াল ক্যামেরা। এই মাসের শুরুতে এক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: বরফের উপরে খেলা যাবে PUBG, এই সপ্তাহেই আসছে আপডেট

চিনে কোম্পানির ওয়েবইসাইটে এই টিজকার প্রকাশ করেছে Xiaomi। 24 ডিসেম্বর Mi Play সিরিজের প্রথম স্মার্টফোনটি লঞ্চ হবে। টিজারে গ্রেডিয়েন্ট ফিনিসে নীল রঙে দেখা গিয়েছে Xiaomi Play।

টিজারে জানানো হয়েছে Xiaomi Play ফোনে থাকবে Snapdragon চিপসেট। নাম শুনে মনে হচ্ছে গেমিং এর কথা মাথায় রেখে এই ফোন ডিজাইন করেছে Xiaomi। এছাড়াও টিজার থেকে জানা গিয়েছে এই ফোনে ভালো অডিও পাওয়া যাবে।

 

আরও পড়ুন: বাজেট স্মার্টফোন বাজারে ঝড় তুলতে পারবে Asus ZenFone Max M2? পড়ুন রিভিউ

সম্প্রতি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে একটি Xiaomi স্মার্টফোন দেখা গিয়েছিল। এই ফোনের সাথে নতুন Xiaomi Play ফোনের ডিজাইন হুবহু মিলে যাচ্ছে। তখন অনেকেই এই ফোনকে Redmi 7 Pro ফোন মনে করলেও এখন মনে হচ্ছে সেটি ছিল Xiaomi Play।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi Play
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.