ভারতীয়দের সবথেকে পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 অক্টোবর 2018 12:16 IST
হাইলাইট
  • ভারতে সবথেকে পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi
  • দুই নম্বরে রয়েছে Smasung আর তিনে রয়েছে OnePlus
  • এর পরে রয়েছে Oppo, Vivo, Apple আর Honor এর মতো কোম্পানিগুলি

10,000 টাকা থেকে 15,000 টাকা দামে ভারতে সবথেকে সফল Xiaomi। সোমবার এক সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে এই সেগমেন্টের গ্রাহকদের সবথেকে পছন্দের ব্র্যান্ড Xiaomi।

ভারতে প্রত্যেক তিন জন স্মার্টফোন গ্রাহকের দুই জন এই সেগমেন্টে স্মার্টফোন কেনেন। এই মুহুর্তে প্রতি পাঁচ জন গ্রাহকের মধ্যে চার জন গ্রাহক নিজের স্মার্টফোনে সন্তুষ্ট। সম্প্রতি এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

“প্রতিদিন আরও ধারালো হচ্ছে ভারতে স্মার্টফোন গ্রাহকের বুদ্ধি। বেশিরভাগ গ্রাহক এই মুহুর্তে তাদের দ্বিতীয় বা তৃতীয় স্মার্টফোন ব্যবহার করছে। এখন মিডরেঞ্জ সেগমেন্টের ফোনেও থাকে সেরা ফিচার।” বলে এই রিপোর্টে জানানো হয়েছে।

এখন বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফিচার ছয় মাসের মধ্যে মিডরেঞ্জে পৌঁছে যায়। এই কারনেই বেশিরভাগ ভারতীয় মিডরেঞ্জ স্মার্টফোন কিনতে আগ্রহী। যদিও প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষস্থান দখল করে আছে OnePlus। 25,000 টাকা থেকে 40,000 টাকা সেগমেন্টে শীর্ষস্থান দখল করে আছে চিনের কোম্পানিটি।

ভারতে সবথেকে পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi, দুই নম্বরে রয়েছে Smasung আর তিনে রয়েছে OnePlus। এর পরে রয়েছে Oppo, Vivo, Apple আর Honor এর মতো কোম্পানিগুলি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Counterpoint, Xiaomi, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  2. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  3. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  4. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  5. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  6. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  7. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  8. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  9. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  10. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.