বুধবার Poco F1 ফ্ল্যাশ সেলে বাজিমাতের সহজ টোটকা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 অক্টোবর 2018 10:59 IST
হাইলাইট
  • বুধবার দুপুর 12 টায় কেনা যাবে Poco F1
  • Flipkart ও mi.com ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে
  • অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট

Xiaomi Poco F1 এর প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। 

কয়েকদিন আগেই বাজার গরম করে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1। বুধবার দুপুর 12 টায় Flipkart ও mi.com ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। বাজারে এই ফোন OnePlus 6Asus ZenFone 5Z এর মতো ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে। বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে কেনা যাবে Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। 

সম্প্রতি ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1। তবে অন্য তিনটি ভেরিয়েন্ট এখনও ফ্ল্যাশ সেলে কিনতে হচ্ছে।

ভারতে Poco F1 এর দাম

ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা। বুধবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে Poco F1 কেনা যাবে। বুধবার দুপুর 12টা থেকে Poco F1 বিক্রি হবে।

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চলবে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 চলে আসবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  2. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  3. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  4. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  5. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  6. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  7. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  8. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  9. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  10. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.