অনলাইনে কোথায় পাওয়া যাবে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 সেপ্টেম্বর 2018 12:31 IST
হাইলাইট
  • বুধবার ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaom
  • এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro
  • Amazon টিজারে এই তিনটি ফোনের দুটিকে দেখা গিয়েছে

বুধবার ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi।

Photo Credit: Amazon India

 

বুধবার ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোনগুলি হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। তিনটি ফোনেই থাকবে ডুয়াল 4G VoLTE সাপোর্ট। ইতিমধ্যেই 5 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পৌঁছেছে Gadgets360 দপ্তরে। কোম্পানির তরফ থেকে অফিশিয়ালি কিছু না জানানো হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ইভেন্টেই Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro  ফোনগুলি ভারতে লঞ্চ করবে Xiaomi। কোম্পানির তরফ থেকে এই নাম জানানো না হলেও আমন্ত্রণ পত্র ‘6’ লেখা রয়েছে। কয়েক মাস আগেই চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল।

নতুন এক টিজারে Xiaomi জানিয়েছে শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে এই ফোনগুলি। ইতিমধ্যেই Amazon ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। তবে Amazon টিজারে এই তিনটি ফোনের দুটিকে দেখা গিয়েছে। এর মধ্যে একটি Redmi 6 অথবা Redmi 6A। আর দ্বিতীয় ফোনটি Redmi 6 Pro। তবে এই তিনটি ফোনের একটি শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে।

সম্প্রতি এই ফোন লঞ্চের আগে একটি ছবি প্রকাশ করেছে কোম্পানি। এই ছবিতে জানানো হয়েছে এই ফোনে ডুয়াল VoLTE সহ HD কল করা যাবে। এর সাথেই কোম্পানি গ্যারান্টি দিয়ে জানিয়েছে এই ফোন থেকে হাই স্পিড ডাটা ট্রান্সফার করা যাবে।

চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi 6 এর দাম 799 ইউয়ান (প্রায় 8400 টাকা)। অন্যদিকে এই ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,500 টাকা)। চিনে Redmi 6A এর দাম 599 ইউয়ান (প্রায় 6,300 টাকা)।

চিনে Redmi 6 Pro এর 3GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,400 টাকা)। 4GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,199 ইউয়ান (প্রায় 12,500 টাকা)। আর সবথেকে উপরের 4GB, 64GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,299 ইউয়ান (প্রায় 13,600 টাকা)।

Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro স্পেসিফিকেশান

Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।

Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।

Advertisement

কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।

ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।

Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।

Advertisement

32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাএ। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে  4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Amazon
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.