ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, প্রতিদিন কেনা যাবে Redmi 7

Redmi 7 ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 4,000 mAh ব্যাটারি।

ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, প্রতিদিন কেনা যাবে Redmi 7
হাইলাইট
  • Redmi 7 এর দাম শুরু হচ্ছে 7,999 টাকা থেকে
  • ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM
  • থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
বিজ্ঞাপন

Redmi 6 এর দুর্দান্ত সাফল্যের পর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 7। ইতিমধ্যেই একাধিক স্ল্যাশ সেলে বিক্রি হয়েছে এই স্মার্টফোন Redmi 7। শুধুমাত্র Amazon থেকে এই ফোন পাওয়া যাচ্ছে। এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেল এই বাজেট স্মার্টফোন। সোমবার থেকে যখন খুশি অনলাইনে পাওয়া যাবে এই স্মার্টফোন। Redmi 7 ফোনে থাকছে 19:9 ডিসপ্লে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 4,000 mAh ব্যাটারি।

Redmi 7 এর দাম

ভারতে 2GB RAM/16GB স্টোরেজে Redmi 7 এর দাম 7,999 টাকা। 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 7 কিনতে খরচ 8,999 টাকা। একাধিক রঙে পাওয়া যাবে Redmi 7। সব ভেরিয়েন্টেই থাকবে গ্রেডিয়েন্ট ফিনিশ।

Redmi 7 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সার। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

কানেক্টিভিটির জন্য Redmi 7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
  2. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  3. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  4. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  5. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  6. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  7. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  8. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  9. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  10. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »