আরও সহজে রিপ্লাই করার জন্য এই ফিচার যোগ হল WhatsApp –এ

নতুন এই ফিচারের ফ্লে গের থেকে অনেক তাড়াতাড়ি WhatsApp এ রিপ্লাই করা যাবে। বিশ্বষ করে গ্রুপ মেসেজে রিপ্লাই এর সময় দারুন কজে আসে এই ফিচার।

আরও সহজে রিপ্লাই করার জন্য এই ফিচার যোগ হল WhatsApp –এ

Android ফোনে প্রবেশ করল WhatsApp এর সোয়াইপ করে রিপ্লাই করার ফিচার

হাইলাইট
  • Android ফোনে প্রবেশ করল WhatsApp এর সোয়াইপ করে রিপ্লাই করার ফিচার
  • শুধুমাত্র বিটা ভার্সানে লঞ্চ হয়েছে এই ফিচার
  • WhatsApp এর ভিতরে বাইরের স্টিকার প্যাক ইনস্টল করা যাবে
বিজ্ঞাপন

বহুদিন আগেই iPhone এ এসেছিল এই ফিচার। এবার Android ফোনে প্রবেশ করল WhatsApp এর সোয়াইপ করে রিপ্লাই করার ফিচার। এই ফিচারে সোয়াইপ করে WhatsApp এর যে কোন মেসেজের রিপ্লাই করা যাবে। আপাতত শুধুমাত্র বিটা ভার্সানে লঞ্চ হয়েছে এই ফিচার। এই বছর জুন মাসে একই ফিচার যোগ হয়েছিল iOS এ। এছাড়াও WhatsApp করর সময় চোখের উপর থেকে চাপ কমাতে এবার ডার্ক মোড নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং কোম্পানি। এছাড়াও এবার থেকে WhatsApp এ ব্যবহার করা যাবে বাইরের স্টিকার প্যাক।

নতুন বিটা ভার্সানে এবার থেকে WhatsApp এ যে কোন মেসেজে সোয়াইপ করে রিপ্লাই দেওয়া যাবে। এর জন্য যে কোন মেসেজ ডান দিকে সোয়াইপ করতে হবে। এর ফলে সেই মেসেজ কোটেশানে চলে আসবে, এর সাথেই রিপ্লাই পাঠিয়ে দেওয়া যাবে। আগে ট্যাপ করে হোল্ড করে রিপ্লাই বাটনে ট্যাপ করে কোন মেসেজ রিপ্লাই করা যেত।

whatsapp swipe to reply gesture android gadgets 360 WhatsApp

নতুন এই ফিচারের ফ্লে গের থেকে অনেক তাড়াতাড়ি WhatsApp এ রিপ্লাই করা যাবে। বিশ্বষ করে গ্রুপ মেসেজে রিপ্লাই এর সময় দারুন কজে আসে এই ফিচার।

নিজের Android ডিভাইসে নতুন এই ভার্সান ডাউনলোড করতে Google Play বিটা প্রোগ্রামে যোগ দিতে হবে। অথবা APKMirror থেকে APK ডাউনলোড করে নিজের ফোনে নতুন এই WhatsApp ভার্সান ইনস্টল করা যাবে।

whatsapp stickers wabetainfo WhatsApp stickers

Photo Credit: Twitter/ WABetaInfo

 

সম্প্রতি অন্য এক রিপোর্টে জানা গিয়েছে এবার থেকে WhatsApp এর ভিতরে বাইরের স্টিকার প্যাক ইনস্টল করা যাবে। তবে এখনো WhatsApp এ এই ফিচার পোঁছায়নি। তবে জানা গিয়েছে শিঘ্রই WhatsApp এ পৌঁছে যাবে নতুন এই ফিচার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »