iPad Mini কে টেক্কা দিতে নতুন ট্যাবলেট লঞ্চ করল Samsung

Samsung Galaxy Tab A 8.0 (2019) তে থাকছে একটি 8 ইঞ্চি TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতে S Pen সাপোর্ট থাকছে। Galaxy Tab A 8.0 এর ভিতরে থাকছে একটি 1.8 GHz অক্টা-কোর প্রসেসার।

iPad Mini কে টেক্কা দিতে নতুন ট্যাবলেট লঞ্চ করল Samsung

Samsung Galaxy Tab A 8.0 এ থাকছে একটি 4,200 mAh ব্যাটারি

হাইলাইট
  • 8 ইঞ্চি সেগমেন্টে নতুন ট্যাবলেট নিয়ে হাজির Samsung
  • থাকছে 4G LTE কানেক্টিভিটি আর S Pen সাপোর্ট
  • 4K ভিডিও রেকর্ড করা যাবে
বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন 10 ইঞ্চি ট্যাবলেট লঞ্চ করেছিল Samsung। এবার 8 ইঞ্চি সেগমেন্টে নতুন ট্যাবলেট নিয়ে হাজির দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। থাইল্যান্ডে লঞ্চ হয়েছে নতুন Samsung Galaxy Tab A 8.0 (2019)। নতুন 8 ইঞ্চি ট্যাবলেটে থাকছে LTE কানেক্টিভিটি আর S Pen সাপোর্ট। ট্যাবলেটের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার আর 3GB RAM।

ইতিমধ্যেই থাইল্যান্ডে Samsung ওয়েবসাইটে Galaxy Tab A 8.0 (2019) দেখা গেলেও কবে এই ট্যাবলেট বিক্রি শুরু হবে তা জানা যায়নি। XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে কলম্বিয়া, লাওস, মালোয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইংল্যান্ডে এই ট্যাবলেট বিক্রি করবে Samsung। ভারতে এই ট্যাব্লেট লঞ্চ প্রসঙ্গে কোন তথ্য পাওয়া যায়নি।

Samsung Galaxy Tab A 8.0 (2019) স্পেসিফিকেশন

Samsung Galaxy Tab A 8.0 (2019) তে থাকছে একটি 8 ইঞ্চি TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতে S Pen সাপোর্ট থাকছে। Galaxy Tab A 8.0 এর ভিতরে থাকছে একটি 1.8 GHz অক্টা-কোর প্রসেসার। থাকতে পারে Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। নতুন এই ট্যাবলেটে লেটেস্ট An অপারেটিং সিস্টেম চলবে। ট্যাবলেটের পিছনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি 4,200 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 8.00-inch
Processor 1.6GHz octa-core
Front Camera 5-megapixel
Resolution 1200x1920 pixels
RAM 3GB
OS Android
Storage 32GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 4200mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »