2024 সালের দ্বিতীয়ার্ধের তালিকা অনুযায়ী ভারতে এয়ারটেল সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 4 এপ্রিল 2025 20:03 IST
হাইলাইট
  • জিও তাদের নেটওয়ার্কে 5G পরিষেবায় 73.7% ব্যবহারকারীর সাথে এগিয়ে আছে
  • এয়ারটেলকে পিছনে ফেলে জিওর গড় 5G ডাউনলোড স্পিড 258.54 Mbps
  • স্পিডটেস্ট ব্যবহারকারীরা এয়ারটেলকে ভারতের সেরা মোবাইল নেটওয়ার্ক প্রদা

২০২৪ সালের দ্বিতীয়ার্ধে রিলায়েন্স জিও ভারতের সেরা মোবাইল নেটওয়ার্ক হিসেবে রেট পেয়েছে।

Photo Credit: Reuters

একটি বাজার-ভিত্তিক সার্ভে অনুযায়ী 2024-সালের দ্বিতীয়ার্ধে (H2) সমগ্র ভারতে রিলায়েন্স জিও সমস্ত প্রযুক্তির মিলিয়ে সবচেয়ে দ্রুততর নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে।এছাড়াও এই টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানটি,তার ব্যবহারকারীদের বেশিরভাগ সময় 73.7% জিওর 5G নেটওয়ার্ক ব্যবহার করার সাথে শহর জুড়ে উচ্চস্পিড সম্পন্ন 5G-নেটওয়ার্ক প্রদানের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করছে। অন্যদিকে 2024-সালের দ্বিতীয়ার্ধে ‘Bharti Airtel' সেরা ভিডিও স্ট্রিমিং করার অভিজ্ঞতার পাশাপাশি 5G গেমিং অভিজ্ঞতা প্রদান করেছে বলে জানা গিয়েছে।2024 সালের দ্বিতীয়ার্ধে Ookla-এর স্পিডটেস্ট কানেক্টিভিটি রিপোর্ট:ওয়েব অ্যানালাইসিস সার্ভিস Ookla-এর পক্ষ থেকে পেশ করা 2024-সালের দ্বিতীয়ার্ধের (জুলাই থেকে ডিসেম্বর) স্পিড-টেস্ট কানেক্টিভিটি রিপোর্ট অনুযায়ী,স্পিড-টেস্ট ইন্টিলিজেন্স ডেটার ভিত্তিতে জিও সর্বোচ্চ 174.89 স্পিড-স্কোর পেয়েছে,যার ফলে এটি ভারতে দ্রুততর মোবাইল নেটওয়ার্ক হিসেবে নাম অর্জন করেছে।এই টেলিকম অপারেটরটি সমস্ত প্রযুক্তি মিলিয়ে গড়ে 158.63-Mbps ডাউনলোড স্পিডের জন্য রেকর্ড করেছে, যেখানে 100.67-Mbps ডাউনলোড স্পিডের জন্য এয়ারটেল দ্বিতীয় স্থান পেয়েছে এবং তালিকায় ভোডাফোন আইডিয়া (VI) তৃতীয় স্থান পেয়েছে, যার ডাউনলোড স্পিড 21.60 Mbps।

5G-নেটওয়ার্কের ক্ষেত্রে, জিও আবারও ভারতের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে র‍্যাঙ্ক করেছে, যারা গড়ে 258.54 Mbps এবং 55-ms লাটেন্সির সাথে 5G ডাউনলোড স্পিড দিয়েছে।এয়ারটেল গড়ে 205.1-Mbps 5G ডাউনলোড স্পিডের সাথে দ্বিতীয় স্থান পেয়েছে। Vi এই র‍্যাঙ্কের মধ্যে পড়ে না, lকারণ সম্প্রতি তারা দেশে তাদের 5G পরিষেবা শুরু করেছে।

Ookla-এর বিশ্লেষণ অনুযায়ী মুকেশ আম্বানি অধিনস্ত টেলিকম অপারেটর সংস্থাটি ভারতে সবচেয়ে বেশি 5G উপলব্ধতার পাশাপাশি দ্রুততম মোবাইল কভারেজ অফার করে,যে 65.66 কভারেজ স্কোর অর্জন করেছে, অন্যদিকে এয়ারটেল 58.17 স্কোরের সাথে এরপরই নিজের স্থান পেয়েছে।

অন্যদিকে 2024-সালের দ্বিতীয়ার্ধে (H2) 5G-নেটওয়ার্কের উপর কোনো সেরা ভিডিও অভিজ্ঞতা প্রদানকারী প্রতিষ্ঠান নেই, সেখানে এয়ারটেল ভারতে সেরা মোবাইল ভিডিও অভিজ্ঞতা দেয় বলে জানা গিয়েছে, যাদের 65.73 ভিডিও স্ট্রিমিং স্কোর আছে।এছাড়াও রিপোর্টে এটিকে 80.17 5G গেম-স্কোরের সাথে বাজারের সেরা 5G গেমিং অভিজ্ঞতা প্রদানকারী জানানো হয়েছে।

যাইহোক গ্রাহকরা সমস্ত দিক বিচার করে জিওর থেকে এয়ারটেলকে বেশি রেটিং দিয়েছে।স্পিডটেস্ট ব্যবহারকারীরা এয়ারটেলকে ভারতে বেশি রেটিং সম্পন্ন মোবাইল প্রোভাইডার হিসেবে ভোট করেছে, যারা 5-এর মধ্যে 3.45 স্কোর পেয়েছে। BSNL এবং জিও দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে, যাদের স্কোর যথাক্রমে, 3.34 এবং 3.27।এই সার্ভেতে জানা গিয়েছে যে, 2024 সালের দ্বিতীয়ার্ধ (H2) ‘Excitel'-ভারতে দ্রুততম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP), যাদের গড় ডাউনলোড স্পিড ছিল 117.21-Mbps এবং গড় আপলোড স্পীড ছিল 110.96-Mbps।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Airtel, Jio 5G, airtel 5g, Vodafone Idea
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.