মিনিটে 6 পয়সা থেকে মুক্তি! 200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 নভেম্বর 2019 15:43 IST

200 টাকার কম দামে একাধিক প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone

সম্প্রতি অন্য নেটওয়ার্কে কল করতে Jio গ্রাহকদের অতিরিক্ত খরজ হচ্ছে। এই জন্য প্রতি মিনিটে অতিরিক্ত 6 পয়সা খরচ করতে হচ্ছে। রয়েছে অতিরিক্ত টপ-আপ রিচার্জের ঝামেলা। ফ্রি মিনিট শেষ হয়ে গেলে দরকারের সময় জরুরি ফোন করতে সমস্যা হচ্ছে। তবে এখনও সম্পূর্ণ বিনামূল্যে গোটা দেশের সব মোবাইল নেটওয়ার্কে কল করতে দিচ্ছে Airtel ও Vodafone। 200 টাকার কম দামে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলের সঙ্গেই Airtel ও Vodafone গ্রাহকরা পাবেন অন্যান্য সুবিধা। দেখে নিন

200 টাকার কম দামে Vodafone এর আনলিমিটেড প্ল্যান

Advertisement

ছবি: Bloomberg

199 টাকা

199 টাকা প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে দিনে 1.5GB 4G ডেটা আর দিনে 100 টা SMS ব্যবহারের সুবিধা। 199 টাকা প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Vodafone Play ব্যবহার করতে পারবেন। 199 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। My Vodafone অ্যাপ থেকে 199 টাকা রিচার্জ করলে 100 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। 50 টাকা দামের চারটি ভাউচার পাওয়া যাবে। ভবিষ্যতে My Vodafone অ্যাপ থেকে রিচার্জের সময় এই ভাউচার ব্যবহার করা যাবে।

Advertisement

169 টাকা

169 টাকা প্ল্যানে 199 টাকা প্ল্যানের সব সুবিধা পাওয়া যাবে। তবে 199 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা গেলেও 169 টাকা প্ল্যানে থাকছে দিনে 1GB ডেটা ব্যবহারের সুবিধা। 169 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 169 টাকা প্ল্যান রিচার্জ করলে কোন ক্যাশব্যাক পাওয়া যাবে না।

Advertisement

139 টাকা

139 টাকা প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে মোট 3GB ডেটা আর 300 টা SMS। 139 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

129 টাকা

129 টাকা প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে মোট 2GB ডেটা আর 300 টা SMS। 129 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

200 টাকার কম দামে Airtel এর আনলিমিটেড প্ল্যান

199 টাকা

199 টাকা প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে দিনে 1.5GB 4G ডেটা আর দিনে 100 টা SMS ব্যবহারের সুবিধা। সঙ্গে থাকছে 28 দিন বিনামূল্যে Shaw Academy সাবস্ক্রিপশন, Wynk Music সাবস্ক্রিপশন, Airtel Xtream প্রিমিয়াম সাবস্ক্রিপশন আর 1 বছর Norton Mobile Security। 199 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Airtel অ্যাপ থেকে 199 টাকা প্ল্যান রিচার্জ করলে 100 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। 20 টাকার 10 টা ভাউচার পাওয়া যাবে। ভবিষ্যতে Airtel অ্যাপ থেকে মোবাইল রিচার্জে এই ভাউচার ব্যবহার করা যাবে।

Advertisement

169 টাকা

169 টাকা প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে দিনে 1GB 4G ডেটা আর দিনে 100 টা SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সঙ্গে Airtel Xtream আর Wynk Music অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে। 169 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে কোন ক্যাশব্যাক অফার থাকছে না।

129 টাকা

129 টাকা প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে মোট 2GB 4G ডেটা আর 300 টা SMS। এই প্ল্যানের সঙ্গেও Airtel Xtream আর Wynk Music অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে। 129 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

97 টাকা

97 টাকা প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে থাকছে মোট 500MB 4G ডেটা আর 300 টা SMS। এই প্ল্যানের সঙ্গেও Airtel Xtream আর Wynk Music অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে। 97 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন।

আরও পড়ন:

মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

ধামাকা অফার! Jio রিচার্জে 50 টাকা ছাড় পাবেন কীভাবে?

মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Airtel, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.