Jio GigaFiber এফেক্ট: ব্রডব্যান্ডে ডাটা লিমিট তুলে নিল Airtel

হাই স্পিড ইন্টারনেটে আর কোন ডাটা লিমিট থাকবে না। তবে এই অফার শুধুমাত্র হায়দ্রাবাদ সার্কেলে লঞ্চ হয়েছে।

Jio GigaFiber এফেক্ট: ব্রডব্যান্ডে ডাটা লিমিট তুলে নিল Airtel
হাইলাইট
  • ব্রডব্যান্ড প্ল্যানে FUP limit তুলে নিতে শুরু করল Airtel
  • এই অফার শুধুমাত্র হায়দ্রাবাদ সার্কেলে লঞ্চ হয়েছে
  • Jio GigaFiber লঞ্চের পরেই এই সিদ্ধান্ত নিল Airtel
বিজ্ঞাপন

ব্রডব্যান্ড প্ল্যানে FUP limit তুলে নিতে শুরু করল Airtel। Jio GigaFiber লঞ্চের পরেই এই সিদ্ধান্ত নিল Airtel। আপাতত হায়দ্রাবাদে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাটা লিমিট তুলে নিয়েছে Airtel। সম্প্রতি 1Gbps পর্যন্ত স্পিডের ব্রডব্যান্ড লঞ্চের কথা ঘোষনা করেছে Jio। গত মাসে ছয় মাস ও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে 15 শতাংশ ও 20 শতাংশ ছাড় দিয়েছিল Airtel।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে এবার থেকে আনলিমিটেড ইন্টারনেট দেবে Airtel। অর্থাৎ হাই স্পিড ইন্টারনেটে আর কোন ডাটা লিমিট থাকবে না। তবে এই অফার শুধুমাত্র হায়দ্রাবাদ সার্কেলে লঞ্চ হয়েছে। যেমন ধরুন দিল্লিতে 799 টাকার Airtel ব্রডব্যান্ড প্ল্যানে মাসে 100GB ডাটা পাবেন।

airtel broadband plans fup limit Airtel

হায়দ্রাবাদে 349 টাকার প্ল্যানে 8Mbps থেকে 1,299 টাকার প্ল্যানে 100 Mbps পর্যন্ত স্পিড পাবেন গ্রাহকরা। এই স্পিড সার্ভিং, স্ট্রিমিং ও ডাউনলোডের জন্য যথেষ্ট। এই সপ্তাহের শুরুতেই Jio তাদের অপ্টিকাল ফাইবার কানেকশান GigaFiber এর মাধ্যমে 1 Gbps পর্যন্ত স্পিড দেবে বলে জানিয়েছিল। আগামী 15 আগস্ট থেকে GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হবে।

তবে Airtel-এর এই আনলিমিটেড ইন্টারনেট নির্বাচিত কিছু শহরে ব্যাক্তিগত কানেকশানে কাজ করবে। 3TB বা তার বেশি ডাটা মাসে ব্যাবহার হলে তাকে সেটি বাণিজ্যিক কানেকশান বলে গণ্য হবে।

টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র হায়দ্রাবাদ শহরে আপাতত এই আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে Airtel। 349, 449, 699 ও 1,299 টাকার মাসিক প্ল্যানে Airtel ব্রডব্যান্ড গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

গত মাসে এক বছরের রিচার্জে 20 শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষনা করেছিল Airtel ব্রডব্যান্ড। এর সাথেই ছয় মাসের প্যাক রিচার্জে 15 শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। ভারতের সব শহরের গ্রাহকরা এই ডিসকাউন্ট পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »