Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস

Airtel Insider বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ, ট্রাভেল মেম্বারশিপ, ডাইনিং অফার, ও প্রোডাক্টিভিটি টুলসের অ্যাক্সেস দিচ্ছে।

Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস

Photo Credit: Airtel

Airtel Insider rewards program is available on Airtel Thanks app

হাইলাইট
  • Airtel তাদের অ্যাপের মধ্যে Insider রিওয়ার্ডস প্রোগ্রাম চালু করছে
  • গ্রাহকরা প্রায় 8,500 টাকার পরিষেবা বিনামূল্যে পাবে
  • এটি LinkedIn প্রিমিয়ামের 3 মাসের সাবস্ক্রিপশন অফার করছে
বিজ্ঞাপন

Airtel গ্রাহকদের জন্য দারুণ খবর। মোবাইল পরিষেবার পাশাপাশি এবার ডিজিটাল এবং লাইফস্টাইল সংক্রান্ত একাধিক সুযোগ সুবিধা পাওয়া যাবে, তাও এক পয়সাও খরচ না করে। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি চুপিসারে Airtel Insider নামে একটি নতুন রিওয়ার্ডস প্রোগ্রাম চালু করেছে। এলিজিবল বা যোগ্য গ্রাহকরা এয়ারটেল ইনসাইডার প্রোগ্রামের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ, ট্রাভেল মেম্বারশিপ, ডাইনিং অফার, ও প্রোডাক্টিভিটি টুলসের অ্যাক্সেস পাবে। Airtel গ্রাহকরা প্রায় 8,500 টাকার পরিষেবা নিখরচায় উপভোগ করতে পারবে। Airtel Insider বর্তমানে Airtel Thanks অ্যাপ থেকে চালু করা যাচ্ছে।

Airtel Insider রিওয়ার্ডস প্রোগ্রামে কী কী অফার আছে?

এয়ারটেল ইনসাইডার প্রোগ্রামে বিভিন্ন পার্টনার ব্র্যান্ডের প্রিমিয়াম বেনিফিট পাওয়া যাবে। অফারগুলি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে দেখা যাচ্ছে ও সেখান থেকেই চালু করতে পারবেন। একটি ডেডিকেটেড ড্যাশবোর্ডে রিডিম করা রিওয়ার্ডসের হিসাব দেখা যাবে। এয়ারটেল ইনসাইডার প্রোগ্রামে লিঙ্কডইন প্রিমিয়াম (LinkedIn Premium) অর্ন্তভুক্ত আছে।

লিঙ্কডইন প্রিমিয়ামের 3 মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে প্রায় 2,997 টাকা খরচ হয়। কিন্তু এয়ারটেল সেটা বিনামূল্যে ব্যবহার করতে দিচ্ছে। লিঙ্কডইন হল পেশাদার ও চাকরিপ্রার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম পেশাগত সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম।

প্রিমিয়াম পরিষেবায় একাধিক সুবিধা রয়েছে৷ যেমন, কানেকশন রিকোয়েস্ট না পাঠিয়ে সরাসরি যে কোনও লিঙ্কডইন সদস্যকে মেসেজ পাঠানো। কারা গত 90 দিনে আপনার প্রোফাইল দেখেছেন, তার বিস্তারিত তালিকা এবং বিশেষজ্ঞদের তৈরি ভিডিও কোর্সে অ্যাক্সেস। যোগ্য গ্রাহকরা Adobe Express Premium-এর 12 মাসের ফ্রি সাবস্ক্রিপশন রিডিম করতে পারবেন। এই মেম্বারশিপের আনুমানিক বার্ষিক খরচ 4,000 টাকা।

অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম মূলত কনটেন্ট ক্রিয়েটর, মার্কেটার, ফ্রিল্যান্সার, ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি প্রিমিয়াম ডিজাইন টেমপ্লেট, ব্র্যান্ড কিট, ক্রিয়েটিভ অ্যাসেট, সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির টুলস, এবং মার্কেটিং ও প্রোমোশনাল ডিজাইন টুলস অফার করে।

এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ডস প্রোগ্রামে গুগল ওয়ানের 100 জিবি ক্লাউড স্টোরেজ অর্ন্তভুক্ত আছে, যা ছয় মাসের জন্য বিনামূল্যে রিডিম করা যাবে। গ্রাহকরা প্ল্যানটির মাধ্যমে গুগল ড্রাইভ, জিমেইল, এবং গুগল ফটোসে অতিরিক্ত 100 জিবি স্টোরেজ পাবেন। এখন সুবিধাটি পেতে গেলে প্রায় 650 টাকা খরচ করতে হয়। কিন্তু আপনি এয়ারটেল গ্রাহক হলে ফ্রি-তে পাবেন।

Airtel Insider-এর আরও একটি সুবিধা হল EazyDiner প্রিমিয়াম মেম্বারশিপ। এটি দুই মাসের জন্য বিনামূল্যে দাবি করতে পারবেন। এই সদস্যপদের আনুমানিক মূল্য প্রায় 850 টাকা। এর মাধ্যমে রেস্টুরেন্টে এক্সক্লুসিভ ছাড়, বিভিন্ন অফার, প্রায়োরিটি রিজার্ভেশন, ও বিভিন্ন ডাইনিং বেনিফিট পাবে গ্রাহকরা। 

এছাড়াও, MakeMyTrip Advantage Plus-এর 12 মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যোগ্য গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে এয়ারটেল ইনসাইডার সেকশন দেখতে পেলেই বিনামূল্যে উপলব্ধ রিওয়ার্ডস ক্লেইম করতে পারবেন। তবে আপাততত সুবিধাটি শুধুমাত্র নির্বাচিত প্রিপেইড গ্রাহকদের জন্য চালু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  2. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
  3. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  4. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  5. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  6. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  7. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  8. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  9. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  10. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »