এক দশক পরে ক্ষতির সম্মুখীন হল Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 অগাস্ট 2019 10:10 IST

2019-20 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ক্ষতির সম্মুখীন হল Airtel। এপ্রিল মাস থেকে জুন মাসের ত্রৈমাসিকে মোট 2,866 কোটি টাকা ক্ষতি হয়েছে কোম্পানির। এর মধ্যে শুধুমাত্র জুন মাসেই 1,445 কোটি টাকা ক্ষতি হয়েছে। Jio বাজারে আসার পর থেকেই চাপে পড়েছিল Airtel। তবে এতদিন কোনভাবে সেই চাপ সামলে নিলেও অবশেষে বড় ক্ষতির সম্মুখীন হল ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক।

Jio -র সাথে প্রতিযোগিতায় সব টেলিকম কোম্পানিই কম বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। অবিশ্বাস্য দামে ডেটা আর আনলিমিটেড কল নিয়ে ভারতের টেলিকম বাজারে ঝড় তুলেছে মুকেশ আম্বানির কোম্পানি।

Advertisement

প্রায় এক দশকের বেশি সময় ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক ছিল সুনিল মিত্তালের কোম্পানি। সম্প্রতি Vodafone ও Idea এক হয়ে যাওয়ার পরে মোট গ্রাহকের বিচারে ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা হারিয়েছিল Airtel। সম্প্রতি TRAI এর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মোট গ্রাহক সংখ্যার বিচারে Airtel কে ছাপিয়ে গিয়েছে Jio। এর ফলে আপাতত মোট গ্রাহক সংখ্যার বিচারে ভারতের তৃতীয় বৃহত্তম নেটওয়ার্ক Airtel। খুব অল্প সময়ের মধ্যে এক নম্বর থেকে তিন নম্বরে নেমে এসেছে সুনিল মিত্তালের কোম্পানি।

2018 সালের এপ্রিল মাস থেকে জুন মাসের ত্রৈমাসিকে মোট 5.83 কোটি গ্রাহক 4GB মোবাইল ডেটা ব্যবহার করতেল। 2019 সালের জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে 63.3 শতাংশ বেড়ে 9.52 কোটি গ্রাহক 4G মোবাইল ডেটা ব্যবহার করেছেন।

যদিও ডিজিটাল টিভিতে দারুন সাফল্য পেয়েছে Airtel। গত বছরের তুলনায় এই এলাকায় 15.7 শয়াং লভ্যাংশ বেড়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.