Jio এফেক্ট: প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে এল Airtel, থাকছে আরও বেশি সুবিধা

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 28 মার্চ 2019 11:09 IST
হাইলাইট
  • 169 টাকার প্ল্যান ঢেলে সাজালো Airtel
  • দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে
  • থাকছে আনলিমিটেড কল

169 টাকার প্ল্যান ঢেলে সাজালো Airtel

পুরনো প্ল্যানে আরও বেশি সুযোগ দিতে শুরু করেছে ভারতের টেলিকম কোম্পানিগুলি। গ্রাহক ধরে রাখতে প্রিপেড ও পোস্টপেড প্ল্যানগুলি ঢেলে সাজাচ্ছে সব কোম্পানি। এবার Jio 149 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় 169 টাকার প্ল্যান ঢেলে সাজালো Airtel। প্রিপেডে 169 টাকা প্ল্যানে এবার দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 169 টাকা প্ল্যানে এবার মোট 28GB ডেটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 1GB ডেটা দিত Airtel।

Telecom Talk ওয়েবসাইটে এক রিপোর্টে Airtel এর নতুন প্রিপেড প্ল্যানের খবর প্রকাশিত হয়েছে। 169 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 তি SMS ব্যবহারের সুবিধা। 169 টাকা Airtel প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

169 টাকা প্ল্যানে একই সুবিধা দিচ্ছে Vodafone। তবে Jio 149 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এবং দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। এছাড়াও Jio 149 টাকা প্ল্যানে সব Jio প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.