151 টাকা রিচার্জে আরও বেশি ডেটা দিচ্ছে BSNL

151 টাকা প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দেওয়ার ঘোষনা করেছে BSNL। রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি জানিয়েছে এই প্ল্যানের সাথে আনলিমিয়টেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করা যাবে। দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরেও আনলিমিটেড কল করা যাবে। সাথে থাকছে দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা।

151 টাকা রিচার্জে আরও বেশি ডেটা দিচ্ছে BSNL

151 টাকা প্ল্যানে আরও বেশি ডেটা BSNL

হাইলাইট
  • এই প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন
  • তবে 24 দিন এই সুবিধা পাওয়া যাবে
বিজ্ঞাপন

151 টাকা প্রিপেড রিচার্জে আগের থেকে বেশি ডেটা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। গত মাসে লঞ্চের সময় এই প্ল্যানের সাথে দিনে 1GB ডেটা পাওয়া যেত। এবার থেকে এই প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টাক এসএমএস। BSNL এর 151 টাকা প্রিপেড রিচার্জের ভ্যালিডিটি 24 দিন। এছাড়াও সম্প্রতি 1,188 টাকার লম্বা ভ্যালিডিটির প্ল্যান ল;অঞ্চ করেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

ট্যুইটারে 151 টাকা প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দেওয়ার ঘোষনা করেছে BSNL। রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি জানিয়েছে এই প্ল্যানের সাথে আনলিমিয়টেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করা যাবে। দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরেও আনলিমিটেড কল করা যাবে। সাথে থাকছে দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। আনলিমিটেড কলের সাথে 151 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 100 টা এসএমএস ব্যবহার করা যাবে। দিনে 1.5GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।

এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। তবে কল, এসএমএস ও ডেটার সুবিধা প্রথম 24 দিন পাওয়া যাবে। নতুন ও পুরনো গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 13 জুলাই প্রথম এই অফাস নিয়ে এসেছিল BSNL। সেই দিন থেকে 90 দিনের মধ্যে রিচার্জ করলে এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও 1,188 টাকায় লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানের সাথে সাথকছে আনলিমিটেড কল, আর 5GB ডেটা। 1,188 টাকা প্ল্যানে মুম্বাই ও দিল্লি সার্কেলের সব নম্বরে বিনামূল্যে কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 345 দিন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »