চাপের মুখে Jio! দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জানুয়ারী 2019 18:27 IST
হাইলাইট
  • 399 টাকা প্ল্যানে BSNL দিনে 3.21GB ডেটা দেবে
  • সাথে থাকছে আনলিমিটেড কলার দিনে 100 টি SMS এর সুবিধা
  • এই প্ল্যানের ভ্যালিটি 74 দিন

399 টাকা প্ল্যানে BSNL দিনে 3.21GB ডেটা দেবে

নতুন প্ল্যানে গ্রাহককে দিনে 3.21GB ডেটা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। 399 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা এই সুবিধা দেবে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই প্ল্যানে 74 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রসঙ্গত 349 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা দেয় Jio। 349 টাকা Jio প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।

 

আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio

 

399 টাকা প্ল্যানে BSNL দিনে 3.21GB ডেটা দেবে। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা পাওয়া যেত। এবার প্রতিদিন অতিরিক্ত 2.21GB ডেটা ব্যবহার করতে পারবেন BSNL গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিটি 74 দিন। অর্থাৎ 399 টাকা প্ল্যানে মোট 237.54GB ডেটা ব্যবহার করা যাবে।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

 

দিনের 3.21GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। অতিরিক্ত ডেটার সাথেই 399 টাকা BSNL প্রিপেড প্ল্যানে থাকছে আনলিমিটেড কলার দিনে 100 টি SMS এর সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরে কল করতেও অতিরিক্ত খরচ হবে না।

Advertisement

 

আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel

 

2018 সালের অগাস্ট মাসে 399 টাকা প্ল্যান নিয়ে এসেছিল BSNL। তবে অতিরিক্ত ডেটার এই অফারের সুবিধা পেতে 31 জানুরারির আগে রিচার্জ করাতে হবে।

Advertisement

 

আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি নিয়ে এল Vodafone

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Rs 399 Recharge
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.