ব্রডব্যান্ড রিচার্জে 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 ডিসেম্বর 2018 11:34 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার নতুন ক্যাশব্যাক অকফার ঘোষণা করল BSNL
  • 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে
  • 25 শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছে BSNL

BSNL ব্রডব্যান্ড, ল্যান্ড লাইন ও ব্রডব্যান্ড Wifi গ্রাহকরা ছয় মাস অথবা এক বছর সাবস্ক্রিপশানে 25 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন

Photo Credit: Twitter/ BSNLCorporate

সারা ভারতের ব্রডব্যান্ড ও ল্যান্ড লাইন গ্রাহকদের জন্য বৃহস্পতিবার নতুন ক্যাশব্যাক অকফার ঘোষণা করল রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন অফারে BSNL ব্রডব্যান্ড, ল্যান্ড লাইন ও ব্রডব্যান্ড Wifi গ্রাহকরা ছয় মাস অথবা এক বছর সাবস্ক্রিপশানে 25 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। সারা ভারতের সব সার্কেলে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে।

 

আরও পড়ুন: একই দামে ব্রডব্যান্ডে ছয় গুণ বেশি ডাটা দিচ্ছে BSNL

সম্প্রতি টুইটারে এই ক্যাশব্যাক অফারের কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থাটি। টুইটারে পোস্ট করা এক ব্যানারে 25 শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছে BSNL। তবে সর্বোচ্চ ক্যাশব্যাকের কোন সীমা জানানো হয়নি এই পোস্টে। তবে BSNL এর সাথে যোগাযোগ করে জানা গিয়েছে শুধুমাত্র ছয় মাস ও এক বছরের রিচার্জেই এই ক্যাশব্যাক অফার প্রযোজ্য হবে।

তবে শুধুমাত্র BSNL গ্রাহকরাই এই ক্যাশব্যাক সুবিধা পাবেন। দিল্লি ও মুম্বাইয়ের MTNL গ্রাহকরা এই সুবিধা পাবেন না।

 

আরও পড়ুন: জলের দামে নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL

সম্প্রতি কোম্পানির একাধিক প্ল্যানে আগের থেকে বেশি ডাটা দিতে শুরু করেছে BSNL। দৈনিক লিমিট যোগ কোম্পানির হলেও আনলিমিটেড প্ল্যানগুলিতে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশী ডাটা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা। 675, 845, 999, 1,199, 1,495, 1,745 আর 2,295 টাকা প্ল্যানে বদল এনেছে BSNL। 2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবনহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL FTTH
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.