লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2019 16:56 IST
হাইলাইট
  • 1,399 টাকা প্ল্যানে দিনে 1.5উ ডেটা ব্যবহার করা যাবে
  • থাকছে আনলিমিটেড ভয়েস কল
  • 1,001 টাকা প্ল্যানে থাকছে 9GB ডেটা

দুটি নতুন প্রিপেড প্ল্যানে 270 দিন ভ্যালিডিটি দিচ্ছে BSNL

1,399 টাকা আর 1,001 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন দুই প্রিপেড প্ল্যানের সাথে থাকছে আনলিমিটেড কল করার সুবিধা। সাথে থাকছে নির্দিষ্ট পরিমান ডেটা ও এসএমএস। 1,399 টাকা আর 1,001 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 270  দিন। 22 অক্টোবর পর্যন্ত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

তেলেঙ্গানা সার্কেলের BSNL ওয়েবসাইটে দেখা গিয়েছে 1,399 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে দিনে 50 টা এসএমএস আর আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহক। এই প্ল্যানের ভ্যালিডিটি 270 দিন।

Advertisement

অন্যদিকে 1,001 টাকা প্রিপেড প্ল্যানে 9GB ডেটা আর 270 টা এসএমএস এর সাথেই আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং ভয়েস কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটিও 270  দিন।

তবে দুটি প্ল্যানের আনলিমিটেড কল পরিষেবায় মুম্বাই ও দিল্লি সার্কেলে প্রযোজ্য জন। এই প্ল্যানের গ্রাহকরা মুম্বাই ও দিল্লি সার্কেলের নম্বরে কল করলে আলাদা খরচ হবে। 22 অক্টোবরের আগে এই দুই প্ল্যান রিচার্জ করতে হবে। Telecom Talk ওয়েবসাইটে প্রথম দুটি নতুন BSNL প্রিপেড প্ল্যানের খবর সামনে এসেছে।

সম্প্রতি তামিলনাডু সার্কেলের গ্রাহকদের জন্য 96 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল 96 টাকার BSNL প্রিপেড প্ল্যানের সাথে 21 দিন আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 100 টি SMS  এর সুবিধা। যদিও 96 টাকা প্রিপেড প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। 21 দিনের পর থেকে গ্রাহককে প্রতি মিনিট দামে কল করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.