দীপাবলীর আগে আরও বেশি টকটাইম দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অক্টোবর 2018 12:48 IST
হাইলাইট
  • 180 টাকার BSNL প্রিপেড রিচার্জে 190 টাকা টকটাইম পাওয়া যাবে
  • 510 টাকা প্রিপেড রিচার্জে পাওয়া যাবে 555 টাকা টকটাইম
  • দেশের সব সার্কেরলের গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছে এই অফার

তিনটি টপ আপ প্রিপেড রিচার্গে আগের থেকে 9 শতাংশ বেশি টকটাইম পাবেন BSNL গ্রাহকরা

দীপাবলীর আগে প্রিপেড টপ আপ রিচার্জে আরও বেশি টকটাইম দেওয়ার কথা ঘোষণা করল BSNL। তিনটি টপ আপ প্রিপেড রিচার্গে আগের থেকে 9 শতাংশ বেশি টকটাইম পাবেন গ্রাহকরা। দেশের সব সার্কেরলের গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছে এই অফার। 25 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত রিচার্জ করলে অতিরিক্ত এই টকটাইম পাবেন গ্রাহকরা। তবে শুধুমাত্র ভয়েস কলে এই টাকা খরচ করা যাবে। ডাটা ব্যবহারের কোন অতিরিক্ত সুবিধা দিচ্ছে না রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি।

তিনটি রিজার্জে বেশি টকটাইম পাবেন  BSNLগ্রাহকরা। এবার থেকে 180 টাকার BSNL প্রিপেড রিচার্জে 190 টাকা টকটাইম পাওয়া যাবে। 410 টাকা প্রিপেড রিচার্জে পাওয়া যাবে 440 টাকা টকটাইম। আর 510 টাকা প্রিপেড রিচার্জে পাওয়া যাবে 555 টাকা টকটাইম। দীপাবলীর ঠিক আগে তিনটি রিচার্জে এই অতিরিক্ত টকটাইম দেওয়া শুরু করল BSNL।

সম্প্রতি 1699 টাকা আর 2099 টাকার লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছে BSNL। 1699 টাকার প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কল,  SMS আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ। 1699 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। 2099 টাকায় BSNL গ্রাহকরা দিনে 4GB করে ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 80kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কল, SMS আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Diwali
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.