JioPhone গ্রাহকদের জন্য এসে গেল চারটি নতুন ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 অক্টোবর 2019 13:42 IST
হাইলাইট
  • JioPhone এর জন্য চারটি নতুন 'অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হল
  • সব প্ল্যানেই 28 দিন ভ্যালিডিটি থাকছে
  • অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট কল করা যাবে

75 টাকা থেকে 185 টাকা দামে JioPhone গ্রাহকদের জন্য চারটি নতুন 'অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হয়েছে

সম্প্রতি Jio গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে 6 পয়সা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। অতিরিক্ত টপ-আপ রিচার্জের ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দিতে চলতি সপ্তাহে স্মার্টফোন গ্রাহকদের জন্য একাধিক 'অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছিল Jio। এই প্ল্যানগুলি থেকে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করতার সাথেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য নির্দিষ্ট ফ্রি মিনিট থাকছে। এবার JioPhone গ্রাহকদের জন্য হাজির হল চারটি নতুন ‘অল-ইন-ওয়ান‘ প্ল্যান। 75 টাকা থেকে 185 টাকা দামের মধ্যে এই প্ল্যানগুলি লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

শুক্রবার JioPhone গ্রাহকদের জন্য চারটি নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছে Jio। 75 টাকা, 125 টাকা, 155 টাকা আর 185 টাকা রিচার্জ করে আইইউসি টপ-আপ রিচার্জের হাত থেকে মুক্তি পাবেন JioPhone গ্রাহকরা। 30 টাকা রিচার্জ দ্বিগণ ডেটা পাওয়া যাবে।

Advertisement

শুক্রবার এক বিবৃতিতে Gadgets 360 কে Jio জানিয়েছে চারটি নতুন ‘অল-অন-ওয়ান' প্ল্যানেই 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল, অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট কল করার সুবিধা।

গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এল Jio

JioPhone এর চারটি নতুন প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে 

Advertisement

এর সাথেই 75 টাকা প্ল্যানে দিনে 0.1 GB ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 3GB ডেটা ব্যবহার করা যাবে। 125 টাকা প্ল্যানে থাকছে দিনে 0.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানে মোট 14GB ডেটা ব্যবহার করা যাবে। 155 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 28GB ডেটা পাওয়া যাবে। সব শেষে 185 টাকা প্ল্যানে দিনে 2GB ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 56 GB ডেটা পাওয়া যাবে।

কোন রিচার্জে কী সুবিধা? Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন

চলতি সপ্তাহেই স্মার্টফোন গ্রাহকদের জন্য একাধিক ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছিল Jio। 222 টাকা, 333 টাকা আর 444 টাকা দামে স্মার্টফোনের ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। 222 টাকা প্ল্যানে এক মাস, 333 টাকা প্ল্যানে দুই মাস আর 444 টাকা প্ল্যানে তিন মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। এই তিন প্ল্যানে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সাথে অন্য মোবাইল নেটওয়ার্কে 1,000 মিনিট কল করা যাবে। আর থাকছে দিনে 2GB ডেটা ব্যবহারের সুবিধা।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.