4G স্মার্টফোন কিনলে 2,000 টাকা ক্যাশব্যাক দেবে Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অক্টোবর 2018 15:46 IST
হাইলাইট
  • 4G হ্যান্ডসেটে আপগ্রেড করলে 2,000 টাকা ক্যাশব্যাক দেবে Airtel
  • Airtel। 50 টাকার 40 টি কুপন ক্যাশব্যাক হিসাবে দেওয়া হবে
  • একই ভাবে গ্রাহকদের ক্যাশব্যাক দেয় Jio

Airtel গ্রাহক 4G হ্যান্ডসেট আপগ্রেড করলে 2,000 টাকা ক্যাশব্যাক পাবেন

Jio ও Vodafone এর সাথে প্রতিযোগিতায় কোম্পানির গ্রাহকরা 4G হ্যান্ডসেটে আপগ্রেড করলে 2,000 টাকা ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করল Airtel। সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির #AirtelThanks প্রোগ্রামের অধীনে এই অফার শুরু করেছে Airtel। 50 টাকার 40 টি কুপন ক্যাশব্যাক হিসাবে দেওয়া হবে। প্রিপেড রিচার্জ অথবা পোস্টপেড বিল পেমেন্টে এই কুপন ব্যবহার করা যাবে। একই ভাবে গ্রাহকদের ক্যাশব্যাক দেয় Jio।

নতুন এই অফারে যে কোন Airtel গ্রাহক 4G হ্যান্ডসেট আপগ্রেড করলে 2,000 টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক ‘My Airtel' অ্যাপ এ 40 টি 50 টাকার কুপন হিসাবে পাওয়া যাবে। 199, 249 আর 448 টাকার প্রিপেড রিচার্জ অথবা 399 টাকা বা তার বেশি পোস্টপেড বিল পেমেন্টে এই কুপন ব্যবহার করা যাবে। এক বারে একটি মাত্র কুপন রিডিম করা যাবে।

এই অফারের সুবিধা নিতে নিজের Airtel 4G সিম 31 অক্টোবরের আগে নতুন হ্যান্ডসেটে ঢোকাতে হবে। এর পরে MyAirtel অ্যাপ থেকে রিচার্জের সময় এই কুপন নিজে থেকে অ্যাপ্লাই হয়ে যাবে। এই কুপন পেয়ে গেলে MyAirtel অ্যাপ এ My Coupon বিভাগে তা দেখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharti Airtel, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.